বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

ভোগাপুরমে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন মোদীর

প্রকাশিত: ২ আগস্ট, ২০২৬
ভোগাপুরমে আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন মোদীর
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: অন্ধ্রপ্রদেশের ভোগাপুরমে নবনির্মিত আল্লুরি সীতারাম রাজু আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্বোধন করলেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। শনিবার এক জমকালো অনুষ্ঠানের মাধ্যমে এই আধুনিক বিমানবন্দরের দরজা দেশবাসীর জন্য খুলে দেওয়া হয়। এই উদ্বোধনী অনুষ্ঠান থেকেই দেশের বিমান পরিবহণ ক্ষেত্রের অভূতপূর্ব অগ্রগতির খতিয়ান তুলে ধরার পাশাপাশি নাম না করে কংগ্রেস তথা গান্ধী পরিবারকে তীব্র ভাষায় আক্রমণ শানিয়েছেন প্রধানমন্ত্রী।

এদিনের মঞ্চ থেকে দেশের পরিকাঠামোগত উন্নয়নের খতিয়ান দিয়ে প্রধানমন্ত্রী দাবি করেন, ২০১৪ সালে যখন এনডিএ সরকার কেন্দ্রে ক্ষমতায় এসেছিল, তখন দেশে বিমানবন্দরের সংখ্যা ছিল মাত্র ৭৪টি। কিন্তু বিগত ১২ বছরের এনডিএ শাসনে সেই ছবিটা আমূল বদলে গিয়েছে। বর্তমানে ভারতে সচল বিমানবন্দরের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১৬৬-তে। বিমান পরিবহণ ক্ষেত্রে এই বিপুল বৃদ্ধি দেশের অর্থনৈতিক প্রগতিকে আরও ত্বরান্বিত করছে বলে তিনি উল্লেখ করেন। মোদীর কথায়, কেন্দ্রের ‘উড়ান’ (UDAN) প্রকল্পের সাফল্যের ফলেই আজ দেশের ছোট ছোট শহরের সাধারণ বাসিন্দারাও অত্যন্ত সাশ্রয়ী মূল্যে বিমানযাত্রার সুযোগ পাচ্ছেন। মধ্যবিত্তের বিমান চড়ার স্বপ্নকে বাস্তব রূপ দিয়েছে এই সরকার।উন্নয়নের খতিয়ান দেওয়ার মাঝেই রাজনৈতিক আক্রমণ শানাতে ছাড়েননি প্রধানমন্ত্রী। নাম না করে কংগ্রেস ও গান্ধী পরিবারকে একহাত নিয়ে তাঁর অভিযোগ, অতীতে দেশের প্রায় সমস্ত বিমানবন্দরগুলির নামকরণ করা হতো শুধু একটিমাত্র ‘পরিবারে’র সদস্যদের নামে।

যোগ্যতা বা দেশের বীর সন্তানদের সম্মান দেওয়ার চেয়ে একটি নির্দিষ্ট পরিবারের তোষণই ছিল আগের সরকারের দস্তুর। এনডিএ সরকার ক্ষমতায় এসে সেই প্রথার অবসান ঘটিয়েছে। এই বিমানবন্দরের নাম স্বাধীনতা সংগ্রামী আল্লুরি সীতারাম রাজুর নামে উৎসর্গ করে মোদী বুঝিয়ে দিয়েছেন, বর্তমান সরকার প্রকৃত দেশনায়কদের যোগ্য সম্মান দিতে বদ্ধপরিকর।

আরও খবর