বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মাঠের শামুক খেলে ক্যানসারের আশঙ্কা

প্রকাশিত: ৩১ জুলাই, ২০২৬
মাঠের শামুক খেলে ক্যানসারের আশঙ্কা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: মাঠের শামুক খাওয়া অত্যন্ত বিপজ্জনক, এতে ক্যানসারের মতো মারণ রোগে আক্রান্ত হওয়ার সম্ভাবনা প্রবল। বাঁকুড়ার পাত্রসায়রের বালসি গ্রামের বাসিন্দা তথা এক বিজ্ঞান শিক্ষকের গবেষণায় এমনই চাঞ্চল্যকর তথ্য উঠে এসেছে। তাঁর এই যুগান্তকারী গবেষণাকে ইতিমধ্যেই মান্যতা দিয়েছে বিশ্বভারতী এবং কানাডার একটি নামী বিশ্ববিদ্যালয়। বালসি হাইস্কুলের বিজ্ঞান শিক্ষক শুভাশিস পালের এই গবেষণাপত্রটি সম্প্রতি একটি আন্তর্জাতিক স্তরের রিসার্চ জার্নালে প্রকাশিত হয়েছে। শুধু তাই নয়, বিশ্ববিদ্যালয় মঞ্জুরি কমিশন (UGC) শুভাশিসবাবুর এই কাজকে ‘এক্সট্রা অর্ডিনারি’ বা অসাধারণ বলে আখ্যা দিয়েছে। এই গবেষণার জন্য বিশ্বভারতীর পক্ষ থেকে তাঁকে পিএইচডি (PhD) সম্মানেও ভূষিত করা হয়েছে।

গবেষক শুভাশিসবাবু জানিয়েছেন, আজকাল চাষের জমিতে ফলন বাড়াতে এবং পোকা মাকড় দমনে অত্যধিক পরিমাণে রাসায়নিক কীটনাশক প্রয়োগ করা হচ্ছে। বিশেষ করে ধানের জমিতে থাকা শামুক কুড়িয়ে গ্রামীণ এলাকার বহু মানুষ তা রান্না করে খান। এমনকি লোকাল হাটে-বাজারেও এই শামুক রমরমিয়ে বিক্রি হয় এবং বহু মানুষ তা কিনে নিয়ে যান। কিন্তু পরীক্ষা করতে গিয়ে ওই শামুকের খোলের ভেতরে থাকা নরম মাংসের অংশে ‘ক্লোরপাইরিফস’ (Chlorpyrifos) নামক একটি মারাত্মক কীটনাশকের বিপজ্জনক উপস্থিতি দেখতে পান তিনি। এই ক্লোরপাইরিফস মানুষের শরীরে খাবারের মাধ্যমে প্রবেশ করলে তা কোষের স্বাভাবিক গঠন নষ্ট করে ক্যানসারের মতো মারণ রোগ সৃষ্টি করতে পারে। গবেষণায় ল্যাবরেটরি পরীক্ষার মাধ্যমে এই অকাট্য তথ্যই প্রমাণ সহ তুলে ধরা হয়েছে।
বিজ্ঞানীদের মতে, এই ধরণের কীটনাশকযুক্ত শামুক খাওয়ার ফলে মানুষের লিভার, কিডনি ও স্নায়ুতন্ত্রের মারাত্মক ক্ষতি হতে পারে। শুভাশিসবাবুর কথায়, সাধারণ মানুষ যদি এই বিষয়ে সচেতন হন এবং মাঠের শামুক খাওয়া বন্ধ করেন, তবেই তাঁর এই দীর্ঘদিনের পরিশ্রম ও গবেষণা সার্থক হবে। এই গবেষণার ফল প্রকাশের পর পাত্রসায়র ও সংলগ্ন এলাকার বাসিন্দাদের মধ্যে সচেতনতা বাড়াতে ব্লক প্রশাসন ও স্বাস্থ্য দপ্তরের পক্ষ থেকে বিশেষ প্রচার চালানো হতে পারে বলে জানা গিয়েছে।

আরও খবর