বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

“প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মৃতদেহ দাহ করব না”– বিস্ফোরক মৃত বিজেপি কর্মীর ছেলে

প্রকাশিত: ২৮ সেপ্টেম্বর, ২০২৬
“প্রশাসন দোষীদের বিরুদ্ধে ব্যবস্থা না নিলে মৃতদেহ দাহ করব না”– বিস্ফোরক মৃত বিজেপি কর্মীর ছেলে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: রবিবার ভরসন্ধ্যায় বোলপুরে ভয়াবহ শুটআউট! পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে গুলি করে বিজেপির বুথ সভাপতিকে খুনের অভিযোগ। মৃত বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লার মৃতদেহ ময়না তদন্তের জন্য সোমবার রামপুরহাট মেডিকেল কলেজ ও হাসপাতালে নিয়ে আসা হয়। রামপুরহাট শহর বিজেপির সভাপতি অর্পণ নাগের নেতৃত্বে বিজেপির সদস্যরা মৃত বিজেপি কর্মীর পরিবারের পাশে দাঁড়িয়ে তার মৃতদেহের ময়নাতদন্ত সম্পন্ন করান। ময়নাতন্ত্র সম্পন্ন করার পর এদিন বৈকালে রামপুরহাট থেকে তার মৃতদেহ বোলপুরের উদ্দেশ্যে পাঠানোর ব্যবস্থা করা হয়। 

    অভিযোগ রবিবার সন্ধ্যায় বোলপুরের মিলপট্টিতে বিজেপির বুথ সভাপতি চন্দন ভল্লার পথ আটকায় কয়েকজন দুষ্কৃতী তারপর সামনে থেকেই ওই দুষ্কৃতীরা তার মাথায় গুলি চালায়। গুলির আঘাতে ঘটনাস্থলে অচেতন অবস্থায় পড়ে গেলে স্থানীয়রা তাকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যায় এবং হাসপাতালে নিয়ে গেলে চন্দন ভল্লাকে মৃত ঘোষণা করেন।ঘটনাস্থলে পুলিশ কুকুর নামিয়ে তল্লাশি, সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখছে তদন্তকারীরা।রাজনৈতিক শত্রুতার জেরেই খুনের অভিযোগ পরিবারের। যদিও এদিন ময়নাতদন্ত সম্পন্ন হওয়ার পর মৃত চন্দন ভল্লার ছেলে জানান তার বাবাকে যারা এভাবে নৃশংসভাবে হত্যা করেছে প্রশাসন তাদের বিরুদ্ধে উপযুক্ত ব্যবস্থা না নিলে তারা মৃতদেহের শেষকৃত্য করবেন না।

আরও খবর