বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

তামিল সিনেমা বাঁচাতে ঐতিহাসিক পদক্ষেপ মুখ্যমন্ত্রী বিজয়ের

প্রকাশিত: ২৬ মে, ২০২৬
তামিল সিনেমা বাঁচাতে ঐতিহাসিক পদক্ষেপ মুখ্যমন্ত্রী বিজয়ের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ আর্থিক মন্দা কাটিয়ে তামিল চলচ্চিত্র শিল্পকে (Kollywood) নতুন জীবন দিতে বড় সিদ্ধান্ত নিলেন তামিলনাড়ুর মুখ্যমন্ত্রী ও প্রাক্তন সুপারস্টার জোসেফ বিজয়। এখন থেকে নতুন তামিল ছবি মুক্তির প্রথম সপ্তাহে প্রেক্ষাগৃহগুলোতে প্রতিদিন ৫টি করে শো চালানো যাবে। মনে করা হচ্ছে মুখ্যমন্ত্রীর এই নীতির ফলে রাজ্যে সিনেমার জোয়ার আসবে 

১৯৫৭ সালের পুরোনো সিনেমা আইন সংশোধন করে রাজ্য সরকার এই  ঘোষণা করেছে। কী কী সুবিধা মিলবে?
প্রথম ৭ দিন ৫ শো: যেকোনো নতুন তামিল ছবি মুক্তির প্রথম এক সপ্তাহ প্রতিদিন ৫টি করে শো চালানো যাবে। 
বাড়তি অনুমতির ঝামেলা নেই: আগে উৎসব বা ছুটির দিনে বাড়তি শো চালাতে জেলা প্রশাসনের কাছ থেকে আলাদা অনুমতি নিতে হতো। এখন থেকে প্রথম সপ্তাহে এবং সমস্ত সরকারি ছুটির দিনে হল মালিকেরা সরাসরি ৫টি শো চালাতে পারবেন। 
অন্যান্য ছবির ক্ষেত্রেও ছাড়: শুধু নতুন তামিল ছবিই নয়, অন্য ভাষা থেকে ডাব করা সিনেমা, পুরোনো ছবির পুনর্মুক্তি (Re-release) এবং শিশুদের চলচ্চিত্রের ক্ষেত্রেও এই নিয়ম খাটবে।
কেন এই সিদ্ধান্ত নেওয়া হল?বর্তমানে ওটিটি  প্ল্যাটফর্মের জনপ্রিয়তা বৃদ্ধি এবং জালিয়াতির কারণে তামিলনাড়ুর সিনেমা হলগুলো মারাত্মক আর্থিক সংকটের মধ্য দিয়ে যাচ্ছিল। গত ১৬ মে চলচ্চিত্র জগতের একটি প্রতিনিধি দল মুখ্যমন্ত্রীর সঙ্গে দেখা করে শো সংখ্যা বাড়ানোর অনুরোধ জানান। সেই আবেদনের ভিত্তিতেই সিনেমা ব্যবসার ক্ষতি সামাল দিতে এবং ছবির বক্স অফিস কালেকশন বাড়াতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
মুখ্যমন্ত্রীর এই সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছেন তামিল সিনেমার প্রযোজক ও হল মালিকেরা। অভিনেতা বিশাল সোশ্যাল মিডিয়ায় মুখ্যমন্ত্রী বিজয়কে ধন্যবাদ জানিয়ে লিখেছেন, এই সিদ্ধান্ত ধুঁকতে থাকা ফিল্ম ইন্ডাস্ট্রির জন্য এক বিশাল স্বস্তি নিয়ে আসবে।