বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

নাবালিকার বিয়ে ও মাদক নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
নাবালিকার বিয়ে ও মাদক নিয়ে উদ্বিগ্ন মুখ্যমন্ত্রী শুভেন্দু
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: পশ্চিমবঙ্গের সামাজিক অবক্ষয় নিয়ে গভীর উদ্বেগ প্রকাশ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তাঁর মতে, নাবালিকার বিয়ে এবং অপ্রাপ্তবয়স্কদের মা হওয়ার নিরিখে রাজ্য এখন জম্মু ও কাশ্মীরের সঙ্গে নেতিবাচক প্রতিযোগিতা করছে। মঙ্গলবার কলকাতার ভবানীপুরের একটি শ্বেতাম্বর জৈন মন্দিরে পবিত্র সম্বৎসরী দিবস উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে এসে তিনি এই মন্তব্য করেন। রাজ্যের এই পরিস্থিতি বদলাতে জৈন সমাজকে এগিয়ে আসার আহ্বান জানিয়েছেন তিনি।

এ দিন মুখ্যমন্ত্রী বলেন, “বাংলা বরবাদ হয়ে গিয়েছে, কাশ্মীরের সঙ্গে কমপিটিশন করছে”। তিনি অভিযোগ করেন, গোটা রাজ্য জুড়েই নেশার জাল ছড়িয়ে পড়েছে। প্রতিদিন বাংলার প্রায় প্রত্যেকটি এলাকায় বিপুল পরিমাণে বেআইনি মাদক উদ্ধার হচ্ছে, যা তরুণ প্রজন্মকে ধ্বংসের মুখে ঠেলে দিচ্ছে। রাজ্যের এই পরিবেশকে আবার সুস্থ ও দূষণমুক্ত করতে হবে। আর সেই কাজে জৈন কমিউনিটিকে সরকারের সঙ্গে কাঁধ মিলিয়ে কাজ করার আর্জি জানান তিনি।
সামাজিক এই ব্যাধিগুলি দূর করতে জৈন সমাজের প্রতিনিধিদের কাছ থেকে একটি সুনির্দিষ্ট কর্মপরিকল্পনা বা রোডম্যাপ চেয়েছেন মুখ্যমন্ত্রী। তিনি আশ্বাস দেন যে, আসন্ন দুর্গাপুজোর পর এই রোডম্যাপ নিয়ে তিনি নিজে আলোচনায় বসবেন। পাশাপাশি, ব্যবসার পরিধি বাড়াতে এবং বাংলার অর্থনৈতিক উন্নতিতে সাহায্য করতে রাজ্যের বাইরে থাকা জৈন ব্যবসায়ীদের আবারও বাংলায় ফিরে এসে বিনিয়োগ করার অনুরোধ জানান তিনি।
মুখ্যমন্ত্রী আরও মনে করিয়ে দেন যে, ইতিমধ্যে তাঁর সরকার নাবালিকা বিবাহ ও বেআইনি মাদকের বিরুদ্ধে রাজ্যজুড়ে কঠোর পদক্ষেপ ও আইনি অভিযান শুরু করে দিয়েছে। তবে এই লড়াইয়ে পূর্ণাঙ্গ সাফল্য পেতে প্রশাসনের পাশাপাশি সমাজের সর্বস্তরের বিশিষ্ট মানুষ ও ধর্মীয় সংগঠনগুলির যৌথ সহযোগিতা এবং সামাজিক সচেতনতা অত্যন্ত প্রয়োজন।