বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

শান্তিনিকেতনে পৌষ মেলার স্টল বুকিং শুরু আজ থেকেই

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬
শান্তিনিকেতনে পৌষ মেলার স্টল বুকিং শুরু আজ থেকেই
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বোলপুর: আর মাত্র এক মাসের অপেক্ষা। তার পরেই শান্তিনিকেতনে বসতে চলেছে ঐতিহ্যবাহী পৌষ মেলার আসর। মেলাকে কেন্দ্র করে ইতিমধ্যেই জোরকদমে প্রস্তুতি শুরু করে দিয়েছে বিশ্বভারতী কর্তৃপক্ষ। আজ, শুক্রবার বিকেল থেকেই শুরু হচ্ছে মেলার অনলাইন স্টল বুকিং। খড়গপুর আইআইটি-র সহযোগিতায় তৈরি একটি বিশেষ ওয়েবসাইটের মাধ্যমে ব্যবসায়ী ও হস্তশিল্পীরা স্টলের জন্য আবেদন করতে পারবেন। পাশাপাশি, মেলার যাবতীয় খুঁটিনাটি তথ্য সাধারণ মানুষের কাছে পৌঁছে দিতে একটি পৃথক ওয়েবসাইটও তৈরি করা হচ্ছে। বৃহস্পতিবার পৌষ উৎসবের ডিজিটাল তথ্যপুস্তিকাও প্রকাশ করেছে বিশ্বভারতী।

বিশ্বভারতী সূত্রে জানা গিয়েছে, স্টল বণ্টনের প্রক্রিয়ায় সম্পূর্ণ স্বচ্ছতা বজায় রাখতেই এই অনলাইন ব্যবস্থা চালু করা হয়েছে। প্রথম পর্যায়ে আগামী ২৪ নভেম্বর পর্যন্ত অনলাইনে আবেদন করা যাবে। এরপর মোট আবেদনকারীর সংখ্যা এবং মেলার মাঠের বিন্যাস খতিয়ে দেখে প্রয়োজনে ২৬ নভেম্বর থেকে দ্বিতীয় দফায় বুকিংয়ের সুযোগ দেওয়া হতে পারে।

অনলাইনে ফর্ম পূরণ করতে গিয়ে কারও কোনও অসুবিধা হলে, তাঁদের সহায়তার জন্য বিশ্বভারতীর তরফে বিশেষ হেল্প ডেস্ক খোলা হবে। তবে কর্তৃপক্ষ স্পষ্ট জানিয়ে দিয়েছে, সহায়তার ব্যবস্থা থাকলেও প্রত্যেককেই অনলাইনের মাধ্যমেই আবেদন জানাতে হবে।

এ বারের মেলায় পুরনো ব্যবসায়ীদের স্টল দেওয়ার ক্ষেত্রে বিশেষ অগ্রাধিকার দেওয়া হবে বলে জানিয়েছে কর্তৃপক্ষ। তবে ব্যবসায়ীদের জন্য কিছুটা বাড়তি খরচের খবরও রয়েছে। বিশ্বভারতী সূত্রে খবর, গত বছরের তুলনায় এ বার মেলার স্টল ভাড়া ১০ শতাংশ বাড়ানো হচ্ছে। সব মিলিয়ে, ডিজিটাল প্রযুক্তির হাত ধরে এ বারের পৌষ মেলাকে আরও সুশৃঙ্খল ও আকর্ষণীয় করে তুলতে বদ্ধপরিকর বিশ্বভারতী কর্তৃপক্ষ।

আরও হট টপিক