বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

কোটি টাকা ফেললেই ডাক্তার, বর্ধমানে ফাঁস জালিয়াতির রেটচার্ট

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
কোটি টাকা ফেললেই ডাক্তার, বর্ধমানে ফাঁস জালিয়াতির রেটচার্ট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: যেমন ডিগ্রি, তার জন্য তেমন ‘কড়ি’ ফেলতে হবে। এর জন্য কোনো পুঁথিগত বা শিক্ষাগত যোগ্যতার বিন্দুমাত্র প্রয়োজন নেই। স্কুলের গণ্ডি না পেরোলেও যে কেউ রাতারাতি হয়ে যেতে পারেন বড় সার্জন বা শিশুরোগ বিশেষজ্ঞ! শুনতে অবিশ্বাস্য লাগলেও, এমনই এক ভয়ঙ্কর ভুয়ো চিকিৎসক চক্রের সন্ধান মিলেছে পূর্ব বর্ধমানে। বর্ধমানের ‘হক’ নামের এক ব্যক্তির কাছে নোটের বান্ডিল পৌঁছে দিলেই মিলত রাজ্য মেডিক্যাল কাউন্সিলের আসল রেজিস্ট্রেশন সার্টিফিকেট।

সম্প্রতি এই চক্রের একটি চাঞ্চল্যকর ‘রেটচার্ট’ বা মূল্য তালিকা এবং অডিও ক্লিপ কম্পাউন্ডার ও ল্যাব টেকনিশিয়ানদের মোবাইলে ঘুরপাক খাচ্ছে। যা দেখে চোখ চড়কগাছ স্বাস্থ্য দপ্তর ও চিকিৎসক মহলের। সেই তালিকা অনুযায়ী, একটি সাধারণ এমবিবিএস (MBBS) সার্টিফিকেট ও রেজিস্ট্রেশনের দাম ধার্য করা হয়েছিল ৫০ থেকে ৬৫ লক্ষ টাকা। তবে আপনি যদি বিশেষজ্ঞ বা স্পেশালিস্ট চিকিৎসক হতে চান, তবে পকেটের রেস্ত আরও বেশি খসাতে হতো।
ফাঁস হওয়া তথ্য অনুযায়ী, বিশেষজ্ঞ চিকিৎসকদের জন্য হকের দরদাম ছিল আকাশছোঁয়া। একটি এমএস (MS) বা সার্জনের ডিগ্রির দাম ছিল ১ কোটি ২০ লক্ষ টাকা। একইভাবে অর্থোপেডিক বা হাড়ের ডাক্তারের জন্য ১ কোটি ৮০ লক্ষ, গাইনিকোলজিস্ট বা স্ত্রী রোগ বিশেষজ্ঞের জন্য ১ কোটি ৫০ লক্ষ এবং অ্যানাস্থেটিস্টের জন্য ৮০ লক্ষ টাকা রেট ঠিক করা হয়েছিল। সবচেয়ে বেশি চাহিদা থাকা রেডিওলজিস্টের তকমার দাম রাখা হয়েছিল পুরো ২ কোটি টাকা। শিশুদের চিকিৎসার জন্য পেডিয়াট্রিক ডিগ্রির দাম ছিল ১ কোটি ৩০ লক্ষ টাকা।
অভিযোগ, এই রেজিস্ট্রেশন বিক্রি করার জন্য রীতিমতো প্রচার চালাত অভিযুক্ত শেখ সায়দুল হক। ভিনরাজ্যের জাল শংসাপত্র দেখিয়ে এই জালিয়াতি চলত। বর্ধমানের একটি নার্সিংহোমে এক শিশুর মৃত্যুর ঘটনার তদন্তে নেমেই এই জালিয়াত ‘ডাক্তার’-এর পর্দা ফাঁস হয়। এই ঘটনা রাজ্যের স্বাস্থ্য ব্যবস্থার নিরাপত্তা নিয়ে বড়সড় প্রশ্ন তুলে দিয়েছে।