বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিশ্বকর্মা যোজনায় বাংলায় লক্ষ্যমাত্রা এবার দুই লক্ষ

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্বকর্মা যোজনায় বাংলায় লক্ষ্যমাত্রা এবার দুই লক্ষ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: দেশের প্রান্তিক কারিগর ও হস্তশিল্পীদের সামাজিক ও আর্থিক নিরাপত্তা দিতে ২০২৩ সালের সেপ্টেম্বরের মাঝামাঝি সময়ে প্রধানমন্ত্রী বিশ্বকর্মা যোজনা চালু করে মোদী সরকার। ২০২৮ সালের মার্চ মাস পর্যন্ত এই প্রকল্প চলার কথা রয়েছে। তবে রাজ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের সরকার এই কেন্দ্রীয় প্রকল্প পশ্চিমবঙ্গে রূপায়ণে সাড়া না দেওয়ায়, এতদিন সুবিধাভোগীর সংখ্যার নিরিখে দেশের মধ্যে একেবারে তলানিতে অবস্থান করছিল বাংলা। 

রাজ্যের রাজনৈতিক পটপরিবর্তন ও নতুন সরকার গঠনের পর অবশ্য জট কেটেছে। সম্প্রতি রাজ্যে আনুষ্ঠানিকভাবে এই যোজনা চালুর পথ সুগম হয়েছে। এই পরিস্থিতিতে কেন্দ্রের লক্ষ্য, আগামী ২০২৭-২৮ অর্থবর্ষের মধ্যেই বাংলার অন্তত ২ লক্ষ ঐতিহ্যবাহী কারিগর ও হস্তশিল্পীকে এই জনকল্যাণমূলক প্রকল্পের আওতায় নিয়ে আসা। রাজ্য জুড়ে এই কর্মসূচির গতি বাড়াতে কোমর বেঁধে নামছে দিল্লির সংশ্লিষ্ট মন্ত্রক।
দিল্লি সূত্রের খবর, দেশের অন্যান্য রাজ্য যেখানে পিএম বিশ্বকর্মা যোজনার সুবিধা নিয়ে নিজেদের গ্রামীণ অর্থনীতি চাঙ্গা করেছে, সেখানে বাংলা এতদিন বঞ্চিত ছিল। কামার, কুমার, ছুতোর ও দর্জিদের মতো ১৮টি পেশার সঙ্গে যুক্ত মানুষকে সহজ শর্তে ঋণ ও আধুনিক সরঞ্জাম দেওয়ার জন্য এই প্রকল্প তৈরি হয়। এবার নতুন রাজ্য সরকারের সঙ্গে সমন্বয় রেখে বাংলার প্রান্তিক কর্মজীবী মানুষদের কাছে এই সুবিধা পৌঁছে দিতে তৎপর হয়েছে এমএসএমই মন্ত্রক।
কেন্দ্রীয় ক্ষুদ্র ও মাঝারি শিল্প মন্ত্রকের কর্তাদের আশা, ২০২৭-২৮ সালের মধ্যে নির্ধারিত ২ লক্ষের লক্ষ্যমাত্রা ছোঁয়া কঠিন হবে না। ইতিমধ্যেই জেলা স্তরে কারিগরদের নাম নথিভুক্তকরণ ও প্রশিক্ষণের পরিকাঠামো তৈরির কাজ শুরু করা হয়েছে। এতদিন ধরে বঞ্চনার পর, কেন্দ্রের এই নতুন পদক্ষেপে বাংলার হস্তশিল্প মহলে এখন নতুন করে আশার আলো দেখা যাচ্ছে।