বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পানাগরের মাছ বাজারে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য

প্রকাশিত: ২১ মে, ২০২৬
পানাগরের মাছ বাজারে মৃতদেহ উদ্ধার, চাঞ্চল্য
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বুধবার সকালে পানাগড়ে মাছ বাজারের একটি দোকানের সামনে পা বাঁধা এক ব্যক্তিকে মৃত অবস্থায় পড়ে থাকতে দেখা যায়। স্থানীয় সূত্রে জানা যায়, মৃত যুবকের নাম গোপাল রায় (৪০)। পেশায় রাজমিস্ত্রী। এলাকার ক্যানাল পাড়ের বাসিন্দা। এই ঘটনায় ব্যাপক চাঞ্চল্য ছড়ায়। 

স্থানীয়রা জানান, পানাগড় বাজারের মাছ বাজারে ভোরের আলো ফোটার আগে থেকেই ভিড় জমতে শুরু করে। অনেকেই কাঁকসা, আউশগ্রাম, গলসি থেকে মাছ নিয়ে বাজারে আসেন বিক্রি করতে। একদম ভোরে এই ঘটনার কথা বোঝা যায়নি। কিছুটা সকাল হওয়ার পর ব্যবসায়ী ও স্থানীয়রা দেখেন একটি দোকানের সামনে একজন শুয়ে রয়েছে। কিন্তু পা বাঁধা। এরপর কাছে আসতেই দেখা যায় ওই ব্যক্তি মৃত অবস্থায় পড়ে রয়েছে। ঘটনার খবর জানাজানি হতেই ভিড় জমে যায় দোকানের সামনে। অনেকেই চিনতে পারেন মৃত ব্যক্তি এলাকারই বাসিন্দা। খবর দেওয়া হয় বাড়ির লোককে। 
ঘটনাস্থলে উপস্থিত মৃতের বৌদি পূজা রায় বলেন, মঙ্গলবার রাত্রেই বাড়ি থেকে বেরিয়ে গিয়েছিল। সকালে পাড়ার লোকেদের মারফত এই খবর জানতে পারি। আমার স্বামীকেও বলা হয় তোর ভাইকে কে মেরে দিয়েছে। কারও সঙ্গে গোপালের ঝগড়াঝাটি ছিল না। স্থানীয় বাসিন্দা শেখ নইমুদ্দিন বলেন, মাছ কিনতে এসেছিলাম। হঠাৎ এই ঘটনার কথা শুনে এলাম। ওই ব্যক্তির পা বাঁধা রয়েছে।
স্থানীয় সূত্রে জানা যায়, শান্ত স্বভাবের গোপাল কাজ নিয়েই থাকতেন। অন্য ধর্মের এক মহিলার সঙ্গে বিয়েও হয়েছিল কয়েক বছর আগে। তবে স্ত্রী এখানে থাকেন না। তিনি বাইরে থাকেন। গোপালরা তিন ভাই। দাদাদের সঙ্গে থাকতেন তিনি। মদ্যপানও করতেন নিয়মিত। মঙ্গলবার রাতেও মদ্যপান করেছিলেন। 
এদিন সকালে কাঁকসা থানায় খবর দেওয়া হলে পুলিশ এসে দেহ উদ্ধার করে। ময়নাতদন্তের জন্য নিয়ে যাওয়া হয়। তবে এই ঘটনা খুন কি না তা নিয়ে প্রশ্ন উঠছে। যদিও পুলিশ সূত্রে জানা গিয়েছে, দেহে আঘাতের চিহ্ন পাওয়া যায়নি। তবে পুরো বিষয়টি তদন্ত করে দেখা হচ্ছে। বুধবার বিকেল পর্যন্ত থানায় কোনো লিখিত অভিযোগ দায়ের হয়নি।