এভাবেও ঘুরে দাঁড়ানো যায় দেখালেন জিতেন্দ্র
নিজস্ব প্রতিনিধিঃ প্রকৃত যোদ্ধারা ময়দান ছাড়ে না। পরিস্থিতি যায় হোক না কেন দাঁতে দাঁত চেপে লড়াই করে যান। আর রাজনৈতিক ময়দান হলে সেই লড়াই যে আরও কঠিন হয় তা বলার অপেক্ষা রাখে না। পদে পদে বিপদ লুকিয়ে থাকে।
প্রতিকূল পরিবেশ থেকে যে ঘুরে দাঁড়াতে পারে তিনিই তো আসল নেতা। আমরা আজ বলবো এমনই এক নেতার কথা। তিনি জিতেন্দ্র তেওয়ারি। তাঁর সংগ্রাম, লড়াই অনুপ্রেরণা যোগাবে যে কাউকেই। জীবনে ওঠা নামা তাঁর মত খুব কম মানুষই দেখেছেন।
আসানসোল পুরসভার মেয়র ছিলেন তিনি। তাঁর আমলেই আসানসোল পেয়েছিল নতুন রূপসজ্জা। শহর দেখেছিল প্রকৃত এক প্রশাসককে। তারিফ কুড়িয়েছিলেন শিল্পাঞ্চলবাসী। তারপর দামোদর দিয়ে বয়ে গিয়েছে বহু জল। বিবেকের তাড়নায় সমস্ত ক্ষমতার মোহ ত্যাগ করে তৃণমূল ছেড়ে যোগদান করেন বিজেপিতে। শুরু হয় একটা নতুন সংগ্রাম। লড়াই, লড়াই আর লড়াই। ২০২১ সালের বিধানসভা নির্বাচনে তিনি পাণ্ডবেশ্বর থেকে হলেন বিজেপির প্রার্থী। তখন তৃণমূলের রমরমা। কোনও কিছুর তোয়াক্কা না করে প্রচারে নেমেই ঝড় তুলে দিলেন খনি অঞ্চলে। কিন্তু সফলতা এলো না। অল্প ভোটে তিনি পরাজিত হলেন। অনেকে মনে করেন মেশিনারিকে কাজে লাগিয়ে হারানো হয়েছিল তাঁকে।
তারপর ঝড় বয়ে যায় তার উপর দিয়ে। একের পর এক আক্রমণ নেমে এসেছে। মন খারাপ হয়েছে। তাতেও যখন তাঁকে থামানো গেল না রাজনৈতিক প্রতিহিংসার কারণে গ্রেপ্তার করা হল। কিন্তু কোন কিছুই তাকে দমাতে পারেননি।
লড়াইয়ের ময়দানে ফিরে এসে যেন ধনুক ভাঙ্গা পণ নিলেন তিনি। তৃণমূলকে হারিয়েই প্রতিশোধ নেবেন। কঠিন সময়ের মধ্যেও কোনদিনের জন্য কর্মীদের ছেড়ে জাননি তিনি। পাণ্ডবেশ্বর কেউ কোন বিপদে পড়লে ছুটে গিয়েছেন তিনি। তৃণমূলের লোকজন বারবার তার ওপর হামলা করেছেন। তাতে কর্মীদের পাশে থাকার জেদ তাঁর আরও বেড়ে গিয়েছিল। দলের কোন কর্মী আক্রান্ত হলেন পাশে থেকে সাহস যুগিয়েছেন তিনি। বছরভর চালিয়ে গিয়েছিলেন সংগঠনের কাজ।
তার ফল তিনি এবারের নির্বাচনে পেয়েছেন। পাণ্ডবেশ্বর বিধানসভা কেন্দ্র থেকেই তিনি জয়ী হয়েই তিনি বিধানসভায় গিয়েছেন। পাণ্ডবেশ্বর এর বিধায়ক জিতেন্দ্র তেওয়ারি। এখন শুভেচ্ছার বন্যায় ভাবছেন তিনি। দুর্দিনের কর্মীদের মর্যাদা তাঁর কাছে অন্যরকম। যারা তাঁর কঠিন সময়ে পাশে ছিল, যারা ২০২১ সালে নির্বাচনে পর বাড়ি ছাড়া হয়ে গিয়েছিল তাঁদেরকেই বুকে আঁকড়ে ধরেছেন তিনি। কঠিন সংগ্রামের মধ্যে বিজয়কেতন উড়ানো এই নায়ককে দেখে আজ উৎসাহিত যুবসমাজ। আর হবেই না বা কেন। এভাবেও লড়াই করে ঘুরে দাঁড়ানো যায় প্রমাণ করেছেন তিনি। জেদ, সাহস আর নিষ্ঠা থাকলে যে যেকোনো পরিস্থিতিরই মোকাবিলা করা যায় তা আপনি প্রমাণ করে দিয়েছেন।

