বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

ফের বাড়ল সিগারেটের দাম, পকেটে টান ধূমপায়ীদের

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
ফের বাড়ল সিগারেটের দাম, পকেটে টান ধূমপায়ীদের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ধূমপায়ীদের জন্য ফের এক চরম দুঃসংবাদ। এবার দেশের বাজারে একাধিক জনপ্রিয় ব্র্যান্ডের সিগারেটের দাম বাড়াল (Cigarette Price Hike) প্রস্তুতকারক সংস্থা আইটিসি (ITC)। সূত্রের খবর, ইতিমধ্যেই নতুন দাম ছাপা হওয়া সিগারেটের প্যাকেট খোলা বাজারে আসতেও শুরু করে দিয়েছে। স্বাভাবিকভাবেই আইটিসির এই আকস্মিক মূল্যবৃদ্ধির সিদ্ধান্তের জেরে চরম ক্ষোভ ও দুশ্চিন্তা ছড়িয়েছে মধ্যবিত্ত ধূমপায়ীদের মধ্যে।

সংস্থা সূত্রে জানা গেছে, যে সমস্ত সিগারেটের দাম বাড়ানো হয়েছে তার মধ্যে অন্যতম জনপ্রিয় ব্র্যান্ড হলো ‘ক্লাসিক কানেক্ট’ (Classic Connect) এবং ‘গোল্ড ফ্লেক স্টার’ (Gold Flake Star)। এই দুই ব্র্যান্ডের সিগারেটেরই সর্বোচ্চ খুচরো মূল্য বা এমআরপি (MRP) একধাক্কায় অনেকটাই বাড়িয়ে দেওয়া হয়েছে। সর্বভারতীয় এক সংবাদমাধ্যমের প্রতিবেদন অনুযায়ী, ২০টি সিগারেটের ‘ক্লাসিক কানেক্ট’ প্যাকেটের নতুন দাম করা হয়েছে ৪২৮ টাকা। আগে এই প্যাকেটটির দাম ছিল ৩৯০ টাকা। অর্থাৎ, এই একটি ব্র্যান্ডের প্যাকেটে এক লপ্তে প্রায় ৩৮ টাকা দাম বৃদ্ধি পেয়েছে।
অন্যদিকে, সাধারণ ধূমপায়ীদের অত্যন্ত পছন্দের ১০টি সিগারেটের ‘গোল্ড ফ্লেক স্টার’ প্যাকেটের দাম এতদিন ছিল মাত্র ৭৯ টাকা। আইটিসির নতুন সিদ্ধান্ত অনুযায়ী, সেই দাম একলাফে ১০ টাকা বাড়িয়ে ৮৯ টাকা করা হয়েছে। নিত্যপ্রয়োজনীয় জিনিসের মূল্যবৃদ্ধির বাজারে দুই নামী ব্র্যান্ডের এই সিগারেট মহার্ঘ হওয়ায় ধূমপায়ীদের পকেটে যে বড়সড় টান পড়বে, তা আর বলার অপেক্ষা রাখে না। নতুন দামের এই ধাক্কা কীভাবে সামলানো যাবে, এখন সেই চিন্তাতেই ঘুম উড়েছে আমজনতার একাংশের।