বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

পশ্চিম এশিয়ার যুদ্ধে মুনিরকে তোপ ইরানি সাংবাদিকের

প্রকাশিত: ১৫ সেপ্টেম্বর, ২০২৬
পশ্চিম এশিয়ার যুদ্ধে মুনিরকে তোপ ইরানি সাংবাদিকের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ নয়াদিল্লিতে চলমান ব্রিকস (BRICS) শীর্ষ সম্মেলনে যোগ দিয়ে পাকিস্তানের সেনাপ্রধান জেনারেল আসিম মুনিরকে তীব্র ভাষায় আক্রমণ করেছেন প্রখ্যাত ইরানি সাংবাদিক বাসিম লালেহ। পশ্চিম এশিয়ার বর্তমান যুদ্ধ পরিস্থিতিতে পাকিস্তানের নিষ্ক্রিয় ভূমিকা নিয়ে প্রশ্ন তুলে তিনি স্পষ্ট ভাষায় বলেন, "মিস্টার আসিম মুনির, আপনি বরখাস্ত। এই সংকটে মুনির সম্পূর্ণ ব্যর্থ হয়েছেন।" একই সঙ্গে এই অঞ্চলের শান্তি ও কূটনীতিতে ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির দূরদর্শী ভূমিকার ভূয়সী প্রশংসা করেছেন তিনি।

একটি সর্বভারতীয় সংবাদমাধ্যমকে দেওয়া একান্ত সাক্ষাৎকারে বাসিম লালেহ পশ্চিম এশিয়ায় ভারতের ক্রমবর্ধমান প্রভাবের কথা তুলে ধরেন। তিনি বলেন, “পশ্চিম এশিয়ায় শক্তির ভারসাম্য দ্রুত পরিবর্তিত হচ্ছে। এই অঞ্চলের দেশগুলির সঙ্গে বিভিন্ন দ্বিপাক্ষিক ও বহুপাক্ষিক আলোচনায় ভারত এখন অত্যন্ত গুরুত্বপূর্ণ ও ইতিবাচক ভূমিকা পালন করছে।”
নিজের বক্তব্যের সপক্ষে উদাহরণ দিয়ে ইরানি সাংবাদিক বলেন, একদিকে যেমন ইরান ও সংযুক্ত আরব আমিরশাহীর (UAE) মতো গুরুত্বপূর্ণ দেশগুলির সঙ্গে ভারতের কূটনৈতিক সম্পৃক্ততা গভীর হচ্ছে, অন্যদিকে তেমনই ব্রিকস মঞ্চে প্রধানমন্ত্রী মোদির নেতৃত্ব ও গ্রহণযোগ্যতা দিন দিন বাড়ছে। তাঁর মতে, পাকিস্তান যখন আঞ্চলিক সংকটে কোনো কার্যকরী ভূমিকা নিতে পারছে না, তখন ভারতের সময়োপযোগী কূটনৈতিক পদক্ষেপ বিশ্বমঞ্চে তার অবস্থানকে আরও মজবুত করছে।