হট টপিক
চিন্ময় প্রভুর চোখের জল দেখে অতীত স্মরণ করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু
প্রকাশিত: ১২ সেপ্টেম্বর, ২০২৬
নিজস্ব প্রতিনিধি, কলকাতা: ওপার বাংলার হিন্দু সংখ্যালঘুদের ওপর চলা লাগাতার অত্যাচারের আবহে বাংলাদেশের সনাতন সমাজের অন্যতম অন্যতম পরিচিত মুখ চিন্ময় প্রভুর পাশে দাঁড়ালেন পশ্চিমবঙ্গের মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। চিন্ময় প্রভুর পাশে দাঁড়িয়ে নিজের পরিবারের এক যন্ত্রণাকাতর অতীত স্মরণ করেন তিনি। সেই সূত্রেই মুখ্যমন্ত্রী জানান, মৌলবাদের জেরে কীভাবে এক কাপড়ে বাংলাদেশ থেকে পালিয়ে আসতে হয়েছিল তাঁর নিজের মাকেও।
এদিন অনুষ্ঠান মঞ্চে বক্তব্য রাখার সময় ব্যক্তিগত জীবনের এই গভীর বেদনার কথা শোনা যায় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর গলায়। আবেগঘন কণ্ঠে তিনি বলেন, “আমার নিজের জীবনেও একটা বড় যন্ত্রণা রয়েছে। শুধুমাত্র সনাতন ধর্মে বিশ্বাসী বা হিন্দু হওয়ার কারণে আমার মাকেও এক সময় তাঁর বাবার হাত ধরে ওপার বাংলা থেকে স্রেফ এক কাপড়ে পালিয়ে আসতে হয়েছিল।”
মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর মা গায়ত্রী দেবী আদতে ওপার বাংলার অর্থাৎ বর্তমান বাংলাদেশের বাসিন্দা ছিলেন। দেশভাগের সেই অন্ধকার সময়ে সেখানে তীব্র মৌলবাদী আস্ফালন ও অত্যাচারের মুখোমুখি হতে হয়েছিল তাঁদের পরিবারকে। প্রাণ বাঁচাতে শেষ পর্যন্ত নিজের ভিটেমাটি, সম্পত্তি সবকিছু ফেলে রেখে গায়ত্রী দেবীর বাবা স্রেফ এক কাপড়ে সপরিবারে এপারে পালিয়ে আসতে বাধ্য হন। আজ ওপার বাংলায় সনাতনীদের বর্তমান পরিস্থিতির পরিপ্রেক্ষিতে নিজের সেই পারিবারিক ট্র্যাজেডির কথাই নতুন করে মনে করিয়ে দেন মুখ্যমন্ত্রী। একইসঙ্গে চিন্ময় প্রভুর পাশে দাঁড়িয়ে ওপার বাংলার সনাতন সমাজের প্রতি পূর্ণ সংহতি প্রকাশ করেন তিনি।

