বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

চাতরা স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চাঞ্চল্য এলাকায়

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬
চাতরা স্টেশনের কাছে কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় বৃদ্ধের মৃত্যু, চাঞ্চল্য এলাকায়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: বীরভূমের চাতরা স্টেশনের কাছে রেললাইন পার হতে গিয়ে আপ কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় মৃত্যু হল এক বৃদ্ধের। শনিবার এই ঘটনাকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়ে পড়ে চাতরা স্টেশন সংলগ্ন এলাকায়।

মৃত ব্যক্তির নাম শিমুল মুরমু। তাঁর বয়স আনুমানিক ৭৭ বছর। তিনি বীরভূমের নলহাটি থানার সোহরা গ্রামের বাসিন্দা বলে জানা গিয়েছে। স্থানীয় সূত্রে জানা যায়, রেললাইন পার হওয়ার সময়ই আপ লাইনে আসা কাঞ্চনজঙ্ঘা এক্সপ্রেসের ধাক্কায় ঘটনাটি ঘটে।
ঘটনার পর বিষয়টি জানাজানি হতেই আশপাশের মানুষজন ঘটনাস্থলে ছুটে আসেন। খবর দেওয়া হয় রেল পুলিশকে। পরে রেল পুলিশের কর্মীরা ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করেন।
পুলিশ মৃতদেহটি ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে। কীভাবে ওই ব্যক্তি রেললাইন পার হচ্ছিলেন এবং ঠিক কী কারণে এই দুর্ঘটনা ঘটেছে, তা খতিয়ে দেখছে রেল পুলিশ। ঘটনাকে কেন্দ্র করে এলাকায় শোকের ছায়া নেমে এসেছে।