বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বাঁকুড়ার প্রতিটি ব্লকে তৈরি হবে ‘অমৃত সরোবর’

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
বাঁকুড়ার প্রতিটি ব্লকে তৈরি হবে ‘অমৃত সরোবর’
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বাঁকুড়া: গ্রামীণ কর্মসংস্থান সৃষ্টির পাশাপাশি জেলার পরিকাঠামো উন্নয়নে এক অভিনব উদ্যোগ নিল বাঁকুড়া জেলা প্রশাসন। ভিবি জিরামজি (VB-G RAM G) প্রকল্পের অধীনে এবার জেলার প্রতিটি ব্লকে তৈরি হতে চলেছে মডেল জলাশয়, যার পোশাকি নাম দেওয়া হয়েছে ‘অমৃত সরোবর’। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রথম দফায় প্রতিটি ব্লকে অন্তত একটি করে এই ধরনের জলাশয় গড়ে তোলার লক্ষ্যমাত্রা নেওয়া হয়েছে। তবে কোনো ব্লক কর্তৃপক্ষ যদি চান, তবে তারা নিজেদের এলাকার একাধিক পঞ্চায়েতেও এই বিশেষ মডেল জলাশয় নির্মাণ করতে পারবেন।

প্রশাসনের এই ভাবনার পিছনে কেবল জল সংরক্ষণই নয়, রয়েছে এক সামাজিক উদ্দেশ্যও। জেলা প্রশাসনের আধিকারিকরা জানিয়েছেন, এই সমস্ত অমৃত সরোবরের পাড়গুলিকে আধুনিক কায়দায় সাজিয়ে তোলা হবে। সেখানে সাধারণ মানুষের বিনোদনের জন্য গড়ে উঠবে সুন্দর পার্ক এবং শরীরচর্চার জন্য থাকবে ওপেন জিম বা কসরতশালা। মূলত পুলিশ, দমকল এবং সেনাবাহিনীতে চাকরিপ্রার্থী স্থানীয় যুবকেরা যাতে ভোরে বা বিকেলে এই পুকুর পাড়ে এসে নিখরচায় শারীরিক কসরত ও দৌড়ঝাঁপের প্রস্তুতি নিতে পারেন, তার জন্যই এই বিশেষ পরিকাঠামো তৈরি করা হচ্ছে।
নয়া ১২৫ দিনের এই গ্রামীণ কর্মসংস্থান প্রকল্পের কাজে বাঁকুড়া জেলা ইতিমধ্যেই রাজ্যে প্রথম সারিতে রয়েছে। এই নতুন প্রকল্পের ফলে একদিকে যেমন ১০০ দিনের কাজের বিকল্প হিসেবে গ্রামের বহু মানুষের কর্মসংস্থান হবে, তেমনই অন্যদিকে জেলার প্রত্যন্ত এলাকার যুবকদের চাকরির প্রস্তুতিতে প্রভূত সুবিধা হবে। জেলা প্রশাসনের এক পদস্থ আধিকারিক বলেন, "গ্রামীণ সম্পদ তৈরি এবং মানবসম্পদ উন্নয়ন—উভয় লক্ষ্যকেই একসঙ্গে জুড়ে দিতেই এই পরিকল্পনা।" শীঘ্রই এই জলাশয় খনন ও পার্ক তৈরির কাজ শুরু হতে চলেছে।