বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আসানসোলে বিজেপি কর্মীকে খুনের হুমকি, অভিযোগ দায়ের

প্রকাশিত: ২৯ মে, ২০২৬
আসানসোলে বিজেপি কর্মীকে খুনের হুমকি, অভিযোগ দায়ের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ রাজ্যে রাজনৈতিক পালাবদলের পর হিংসা ও টানাপোড়েনের আবহে এবার আসানসোলের বিজেপির স্থানীয় এক নেতাকে ফোনে অশ্রাব্য ভাষায় গালিগালাজ এবং প্রাণনাশের হুমকি দেওয়ার অভিযোগ উঠেছে। বিষয়টি নিয়ে হিরাপুর থানায় অভিযোগ দায়ের করেছেন বিজেপির দক্ষিণ মন্ডলের সাধারন সম্পাদকের দায়িত্বে থাকা ওই নেতা ব্রিজেশকুমার শর্মা। তাঁর দাবি, একাধিক অজ্ঞাত নম্বর থেকে তাঁকে লাগাতার হুমকি ফোন করা হচ্ছে। এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক মহলে চাঞ্চল্য ছড়িয়েছে।

স্থানীয় ও পরিবার সূত্রে জানা যায়, ব্রিজেশ দীর্ঘদিন ধরে বিজেপির কর্মী। রাজ্যের অন্যান্য জায়গার মতো আসানসোলেও গেরুয়া ঝড়ে ভেঙে পড়েছে তৃণমূলের সবুজ দুর্গ। কিন্তু ক্ষমতায় আসার পরেও বিজেপি কর্মীকে এভাবে ফোনে হুমকি দেওয়ার ঘটনায় অবাক হচ্ছেন পরিবারের সদস্যরা। ব্রিজেশ বলেন, মঙ্গলবার বিকেল ৪টা থেকে রাত পর্যন্ত অচেনা নম্বর থেকে কল আসছিল। আলাদা আলাদা প্রায় ১৫টি নম্বর থেকে চল্লিশ থেকে পঞ্চাশবার ফোন এসেছে। প্রথম ফোন যখন এসেছিল গ্রাহ্য করিনি। কিন্তু তারপর থেকে ক্রমাগত ফোন আসতে থাকে। আমি কল রিসিভ করিনি। পরে ফের একটি অচেনা নম্বর থেকে ফোন আসে। সেখানে অশ্রাব্য ভাষায় গালিগালাজ করা হয়। এরপর ব্রিজেশকে স্পষ্ট ভাষায় ‘ঠিকানা লাগিয়ে দেওয়ার’ অর্থাৎ খুন করার হুমকি দেওয়া হয় বলে দাবি। বিজেপি নেতার আরও অভিযোগ, ফোনের ওপার থেকে তাঁকে হুঁশিয়ারি দিয়ে বলা হয়েছে, ‘রাস্তায় ফেলে দিয়ে চলে গেলেও কেউ জানতে পারবে না।’ আমি তখন ফোনের অপর প্রান্তে থাকা ব্যক্তির কাছে জানতে চাই আমার নম্বর তোমাকে কে দিয়েছে? সে জানায় কুন্দন বিশ্বকর্মা নামে একজন দিয়েছে। তখন আমি বলি পনের বছরে ভয় পাইনি। আর এখন আমাদের সরকার। 
তাঁর অভিযোগ, বিজেপির জয়ের পর অনেকেই গেরুয়া আবির মেখে বলছে আমরা বিজেপি। ওরা তৃণমূল করতেন। সেই ভয় থেকে এই কান্ড করতে পারে। আমি বিধায়িকা তথা মন্ত্রী অগ্নিমিত্রা পালকে জানিয়েছি। অভিযোগ পত্র ও ফোন কলের তথ্য ওনাকে পাঠানো হয়েছে। ব্রিজেশের বাবা রামদেব শর্মা বলেন, ভয়ের কোনো ব্যাপার নেই। কিন্তু এটা কেন করা হবে? কি কারনে এটা করা হচ্ছে তার জন্য তদন্ত হওয়া দরকার। পুলিশ ঘটনার তদন্তে নেমেছে। কে বা কারা এই ফোন কলগুলি কী উদ্দেশ্য নিয়ে করেছে তা দেখা হচ্ছে। পাশাপাশি কোন জায়গা থেকে ফোনগুলি করা হয়েছে অর্থাৎ লোকেশন খতিয়ে দেখা হচ্ছে।

আরও হট টপিক