হট টপিক
তৃণমূলের শাসনকালেও চড় খেয়েছিলেন অভিষেক
প্রকাশিত: ৩০ মে, ২০২৬
নিজস্ব প্রতিনিধিঃ এই প্রথমবার নয়, তৃণমূলের শাসন কালেও অভিষেক বন্দোপাধ্যায় হামলার মুখে পড়েছিলেন। সেবার ঘটনাস্থল ছিল পূর্ব মেদিনীপুরের চন্ডিপুরে। মঞ্চে উঠে এক যুবক তাঁর গালে চড় মারেন। ২০১৪ সালের সেই ঘটনাই শোরগোল পড়ে যায়। কি কারণে ওই যুবক তাঁকে চড় মেরেছিলেন সেটা স্পষ্ট ছিল না। তবে অনেকেই বলছেন, সেটাও ছিল জনরোষের প্রতিফলন। একটি 'কমিউনিটি' কে বেশি প্রশয় দেওয়ার জন্যই ওই যুবক তাঁকে চড় মারে বলে শোনা গিয়েছিল। পরে ওই যুবকের রহস্যজনক ভাবে পথ দুর্ঘটনায় মৃত্যু হয়।
তারপর কেটে গিয়েছে বেশ কিছুটা সময়। 'যুবা'নেতা অভিষেক হয়ে ওঠেন এবি স্যার। ক্ষমতার চূড়ান্ত সীমায় পৌঁছান। দলের প্রবীণ নেতারাও তাঁর কাছে গুরুত্ব পেতেন না। একবার কথা বলার জন্য ক্যামাক স্ট্রিটের দরজায় ঘন্টার পর ঘন্টা দাড়িয়ে থাকতে হত। তারপরও অনেক সময় তাঁর দর্শন মিলত না। দলের অন্দরমহলেও তাঁর বিরুদ্ধে ক্ষোভ জমতে থাকে। কিন্তু প্রকাশ্যে তাঁর বিরুদ্ধে কিছু বলার সাহস কারও ছিল না। সংগঠনের শেষ কথা হয়ে উঠেছিলেন তিনি। বিরোধীদের শায়েস্তা করার জন্য সমস্ত রকম টোটকা করতে থাকেন। ভোটের আগে ডিজে বাজানোর হুঁশিয়ারি দিয়েছিলেন তিনি। তারই প্রতিফলন সোনারপুরে দেখা গেল বলে অনেকেই মনে করছেন। তাঁর দিকে ধেয়ে এলো পচা ডিম, জুতো। স্লোগান উঠল চোর চোর। এই প্রথম রাজনীতির বাস্তবের আঙিনায় পা রাখলেন অভিষেক। ২০১৪ সালের সেই ঘটনার পর তিনি হয়ে উঠেছিলেন প্রভাবশালী। এবার তিনি কোন পথে হাঁটেন সেটাই দেখার।

