বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

মানকর কলেজের জল ও শরবত বিতরণ কর্মসূচি

মানকর কলেজের জল ও শরবত বিতরণ কর্মসূচি

২৩ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, মানকর: রাষ্ট্রসঙ্ঘের Public Service Day এবং ড. শ্যামাপ্রসাদ মুখোপাধ্যায় পক্ষকালের উদ্বোধনী দিন উপলক্ষে মানকর কলেজের জাতীয় সেবা প্রকল্প (NSS)-এর উদ্যোগে “NSS Water Mates” কর্মসূচির আয়োজন করা হয়। মানকর কলেজ সংলগ্ন মানকর-ভেদিয়া রোডে অনুষ্ঠিত এই মানবিক কর্মসূচির মূল উদ্দেশ্য ছিল পথচলতি মানুষ, শ্রমজীবী ও তৃষ্ণার্ত সাধারণ মানুষের মধ্যে পরিশ্রুত পানীয় জল ও শরবত বিতরণ। অনুষ্ঠানের সূচনায় উদ্বোধনী বক্তৃতা প্রদান করেন মানকর কলেজের অধ্যক্ষ অধ্যাপক সুকান্ত ভট্টাচার্য। তিনি তাঁর বক্তব্যে জনসেবার গুরুত্ব তুলে ধরে বলেন, সমাজের প্রতি দায়বদ্ধতা ও মানবকল্যাণের চেতনা থেকেই এনএসএস স্বেচ্ছাসেবকদের এই ধরনের উদ্যোগ গ্রহণ করা উচিত। তিনি ছাত্রছাত্রীদের মানবিক মূল্যবোধ ও সামাজিক দায়িত্ববোধে উদ্বুদ্ধ হওয়ার আহ্বান জানান। এরপর এনএসএস স্বেচ্ছাসেবক-স্বেচ্ছাসেবিকারা পথচলতি সাধারণ মানুষের মধ্যে পরিশ্রুত পানীয় জল বিতরণ করেন। পাশাপাশি প্রচণ্ড গরমে তৃষ্ণার্ত মানুষের জন্য প্রায় ১০০ লিটার শরবত বিতরণ করা হয়। কর্মসূচিতে স্থানীয় বাসিন্দা, যাত্রী ও পথচারীদের উল্লেখযোগ্য সাড়া লক্ষ্য করা যায়। এনএসএস ইউনিটের পক্ষ থেকে অধ্যাপক অরিজিৎ ভট্টাচার্য ও অধ্যাপক সুব্রত মন্ডল জানান, “Water for All, Service Above Self” এই আদর্শকে সামনে রেখে ভবিষ্যতেও সমাজকল্যাণমূলক নানা কর্মসূচি গ্রহণ করা হবে। মানবসেবার এই উদ্যোগে স্বেচ্ছাসেবকদের আন্তরিক অংশগ্রহণ ও নিষ্ঠা সকলের প্রশংসা কুড়িয়েছে।

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেমারিতে জাতীয় কংগ্রেসের সভা

নিত্য প্রয়োজনীয় দ্রব্যের মূল্যবৃদ্ধির প্রতিবাদে মেমারিতে জাতীয় কংগ্রেসের সভা

২৩ জুন, ২০২৬
মেমারিতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

মেমারিতে ছাত্রীর শ্লীলতাহানির অভিযোগে গ্রেফতার গৃহশিক্ষক

২৩ জুন, ২০২৬
ক্লাবের টাকা তছরুপ, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ গ্রেপ্তার

ক্লাবের টাকা তছরুপ, জেলা পরিষদ কর্মাধ্যক্ষ গ্রেপ্তার

২৩ জুন, ২০২৬
গরু পাচারের মামলায় পালসিট ঘটনার জেরে গ্রেফতার আরও এক

গরু পাচারের মামলায় পালসিট ঘটনার জেরে গ্রেফতার আরও এক

২২ জুন, ২০২৬
তিন সন্তানের বাবা হয়েও চার সন্তানের মায়ের সঙ্গে পরকীয়া! তারপর? 

তিন সন্তানের বাবা হয়েও চার সন্তানের মায়ের সঙ্গে পরকীয়া! তারপর? 

২২ জুন, ২০২৬
আসানসোল-বর্ধমান শাখার সঙ্গে জুড়ছে বাঁকুড়া, চলতি সপ্তাহেই হাইভোল্টেজ বৈঠক

আসানসোল-বর্ধমান শাখার সঙ্গে জুড়ছে বাঁকুড়া, চলতি সপ্তাহেই হাইভোল্টেজ বৈঠক

২২ জুন, ২০২৬
ঘাটালে অষ্টম শ্রেণির ‘দাদাগিরি’তে রক্তাক্ত খুদেরা

ঘাটালে অষ্টম শ্রেণির ‘দাদাগিরি’তে রক্তাক্ত খুদেরা

২২ জুন, ২০২৬
পণের দাবিতে বধূকে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা শান্তিপুরে, গ্রেফতার স্বামী

পণের দাবিতে বধূকে অ্যাসিড ঢেলে খুনের চেষ্টা শান্তিপুরে, গ্রেফতার স্বামী

২২ জুন, ২০২৬
তোলাবাজি ও মহিলা হেনস্থার অভিযোগে গ্রেফতার রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব

তোলাবাজি ও মহিলা হেনস্থার অভিযোগে গ্রেফতার রায়নার দাপুটে তৃণমূল নেতা বামদেব

২২ জুন, ২০২৬
পশ্চিমবঙ্গ বাউরি শিক্ষা সমিতির সম্মেলন বুদবুদে

পশ্চিমবঙ্গ বাউরি শিক্ষা সমিতির সম্মেলন বুদবুদে

২২ জুন, ২০২৬
উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে রৌদ্রছায়া

উৎসর্গ রিলিফ ফাউন্ডেশনের উদ্যোগে রৌদ্রছায়া

২১ জুন, ২০২৬