বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo

জেলা

ভারী বৃষ্টিতে তুর্তুরি বস্তি ও চা বাগানে প্লাবন

ভারী বৃষ্টিতে তুর্তুরি বস্তি ও চা বাগানে প্লাবন

২৮ জুন, ২০২৬

নিজস্ব প্রতিনিধি, আলিপুরদুয়ার: লাগাতার ভারী বৃষ্টিপাতের জেরে জলমগ্ন হয়ে পড়ল আলিপুরদুয়ার জেলার বেশ কিছু এলাকা। জেলার কুমারগ্রাম ব্লকের অন্তর্গত তুর্তুরি খণ্ড মৌজা, তুর্তুরি বস্তি এবং তুর্তুরি চা বাগান এলাকায় জল জমে চরম দুর্ভোগে পড়েছেন বাসিন্দারা। প্রশাসন সূত্রে খবর, তুর্তুরি বস্তির প্রায় ১৫টি বাড়ি এবং তুর্তুরি চা বাগান এলাকার প্রায় ১২টি বাড়ি ইতিমধ্যেই প্লাবিত হয়েছে।এলাকায় জলের গড় উচ্চতা প্রায় ০.৫ মিটার (প্রায় ১.৫ ফুট)। তবে পরিস্থিতি এখনও নিয়ন্ত্রণে রয়েছে এবং নতুন করে কোনো বিপত্তি ঘটেনি। এখনও পর্যন্ত প্লাবিত এলাকার কোনো বাসিন্দাকে নিরাপদ স্থানে বা ত্রাণ শিবিরে সরিয়ে নেওয়ার প্রয়োজন হয়নি বলে জানা গেছে। স্থানীয় ব্লক প্রশাসন ও সেচ দপ্তর পরিস্থিতির ওপর কড়া নজর রাখছে।অন্যদিকে, লাগাতার এই বৃষ্টির কোপ পড়েছে আলিপুরদুয়ার শহরেও। আলিপুরদুয়ার পৌরসভার ১০ এবং ১৯ নম্বর ওয়ার্ডের কিছু অংশ জলমগ্ন হয়ে পড়েছে। রাস্তায় জল জমে যাওয়ায় সাধারণ মানুষের যাতায়াতে সমস্যা হচ্ছে। তবে পুর কর্তৃপক্ষের আশা, বৃষ্টি থামলে বা বৃষ্টির তীব্রতা কিছুটা কমলেই জমা জল দ্রুত নেমে যাবে। নিকাশি নালাগুলো সচল রাখার চেষ্টা করা হচ্ছে। আলিপুরদুয়ার সেচ বিভাগ (Irrigation Division) জানিয়েছে, জেলার নদীগুলোর জলস্তর বাড়লেও কুমারগ্রাম এবং পৌরসভা এলাকা ছাড়া অন্য কোথাও কোনো বড়সড় অপ্রীতিকর ঘটনার খবর মেলেনি। নদীবাঁধগুলোর ওপর নজরদারি চালানো হচ্ছে।

১৮ দিনের শিশুকে চুরি করে দেড় লক্ষ্যে বিক্রি! ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ, ধৃত বিজেপি দম্পতি

১৮ দিনের শিশুকে চুরি করে দেড় লক্ষ্যে বিক্রি! ২৪ ঘণ্টার মধ্যেই উদ্ধার করল পুলিশ, ধৃত বিজেপি দম্পতি

২৮ জুন, ২০২৬
পড়াশোনার বেহাল দশা প্রশাসনের দ্বারস্থ অভিভাবকেরা

পড়াশোনার বেহাল দশা প্রশাসনের দ্বারস্থ অভিভাবকেরা

২৮ জুন, ২০২৬
ডিজিটাল টিকিটিংয়ে নয়া নজির মানকর স্টেশনে, ৯০ শতাংশের বেশি টিকিট বুকিং অনলাইনেই

ডিজিটাল টিকিটিংয়ে নয়া নজির মানকর স্টেশনে, ৯০ শতাংশের বেশি টিকিট বুকিং অনলাইনেই

২৮ জুন, ২০২৬
রেজিনগরে সম্বর্ধনা অনুষ্ঠানে মলয় মহাজন, পাল্টা রাজনৈতিক তরজা তুঙ্গে

রেজিনগরে সম্বর্ধনা অনুষ্ঠানে মলয় মহাজন, পাল্টা রাজনৈতিক তরজা তুঙ্গে

২৭ জুন, ২০২৬
ক্যান্সার সচেতনতা শিবির ও স্ক্রিনিং

ক্যান্সার সচেতনতা শিবির ও স্ক্রিনিং

২৭ জুন, ২০২৬
বহরমপুরে তৃণমূল যুব নেতার বাগানবাড়িতে বুলডোজার!

বহরমপুরে তৃণমূল যুব নেতার বাগানবাড়িতে বুলডোজার!

২৭ জুন, ২০২৬
বিদ্যালয় কর্মীর প্রয়াণে শোকের ছায়া গুসকরায় 

বিদ্যালয় কর্মীর প্রয়াণে শোকের ছায়া গুসকরায় 

২৭ জুন, ২০২৬
সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে জাপানে কালনার সায়নী

সপ্তসিন্ধু জয়ের লক্ষ্যে জাপানে কালনার সায়নী

২৭ জুন, ২০২৬
ট্রাফিক ব্লকের কারণে বর্ধমান আসানসোল লাইনে এই লোকাল ট্রেনগুলি বাতিল

ট্রাফিক ব্লকের কারণে বর্ধমান আসানসোল লাইনে এই লোকাল ট্রেনগুলি বাতিল

২৬ জুন, ২০২৬
মাদকমুক্ত সমাজ গড়ার ডাক মেমারিতে

মাদকমুক্ত সমাজ গড়ার ডাক মেমারিতে

২৬ জুন, ২০২৬
শান্তিতেই শেষ হল জঙ্গিপুরের মহরম! অস্ত্র ছাড়া মিছিল

শান্তিতেই শেষ হল জঙ্গিপুরের মহরম! অস্ত্র ছাড়া মিছিল

২৬ জুন, ২০২৬