বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ভিডিও দেখেই চুরির ছক 

প্রকাশিত: ৩০ জুলাই, ২০২৬
সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে ভিডিও দেখেই চুরির ছক 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: পূর্ব বর্ধমানের ঐতিহাসিক ও ধর্মীয় গুরুত্বসম্পন্ন মা সর্বমঙ্গলা মন্দিরে সংঘটিত দুঃসাহসিক চুরির ঘটনায় তদন্তে বড় সাফল্য পেল বর্ধমান থানার পুলিশ। ঘটনার ১৩ দিনের মাথায় গ্রেপ্তার হওয়া দুই অভিযুক্তকে বুধবার অভিযুক্ত দুই যুবককে  মন্দিরে প্রাঙ্গনে ঘটনাস্থলে এনে গোটা চুরির ঘটনার পুনর্নির্মাণ (রিকনস্ট্রাকশন) করেন তদন্তকারীরা। অভিযুক্তদের দেখার জন্য মন্দির চত্বরে ভিড় জমান বহু মানুষ। সোশ্যাল মিডিয়ায় ইউটিউবে সমগ্র মন্দিরের ভিডিও দেখেই চুরি করার ছক কষে যুবকরা জানালেন অভিযুক্তরা।কিভাবে মন্দিরের তালা ভেঙে ভেতরে ঢুকেছে পুলিশের সামনেই দেখালো অভিযুক্তরা।

স্থানীয় বাসিন্দা জগন্নাথ দে বলেন, "দেখলাম পুলিশ দু'জন চোরকে নিয়ে এসেছে। আগে কখনও এই মন্দিরে এমন ঘটনা ঘটেনি। ছোটবেলায় শুনেছিলাম একবার চোর ঢুকেছিল, কিন্তু তারা নাকি বেরোতে পারেনি, রাস্তা খুঁজে পায়নি। এবারও পুলিশ দ্রুত অভিযুক্তদের ধরেছে। তবে এর সঙ্গে আরও কেউ জড়িত থাকলে তাদেরও খুঁজে বের করুক পুলিশ"।
পুলিশ সূত্রে জানা গিয়েছে, ধৃতদের নাম মহম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মণ্ডল। আলমগীরের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার সব্দলপুর এলাকায় এবং মনিরুলের বাড়ি আমডাঙ্গা থানার শিকিরা গ্রামে। তাদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতা (বিএনএস)-এর ৩০৩(২) ধারায় মামলা রুজু হয়েছে। সোমবার বর্ধমান আদালতে তোলা হলে তদন্তের স্বার্থে সাত দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় আদালত।
প্রসঙ্গত, গত ১৪ জুলাই গভীর রাতে মা সর্বমঙ্গলা মন্দির এবং মন্দির চত্বরে অবস্থিত একটি শিব মন্দিরে দুঃসাহসিক চুরির ঘটনা ঘটে। অভিযোগ, রাত দেড়টা থেকে দু'টোর মধ্যে দুষ্কৃতীরা মন্দিরের মূল গেট ভেঙে ভিতরে ঢুকে চারটি দানবাক্স ভেঙে নগদ অর্থ লুঠ করে। পাশাপাশি শিব মন্দির থেকে সোনার গয়না, পূজার বাসনপত্র-সহ একাধিক মূল্যবান সামগ্রী নিয়ে চম্পট দেয়।
ঘটনার পরদিন শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ বর্ধমান থানায় লিখিত অভিযোগ দায়ের করেন। অভিযোগের ভিত্তিতে বিশেষ তদন্তকারী দল গঠন করে পুলিশ। মন্দির ও আশপাশের একাধিক সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ, প্রযুক্তিনির্ভর তদন্ত এবং বিভিন্ন সূত্রে তথ্য সংগ্রহের পর উত্তর ২৪ পরগনায় অভিযান চালিয়ে দুই অভিযুক্তকে গ্রেপ্তার করা হয়।
তদন্তকারীদের প্রাথমিক অনুমান, পরিকল্পিতভাবেই মন্দিরকে টার্গেট করা হয়েছিল এবং চুরির আগে এলাকায় রেকিও চালানো হয়। ধৃতদের জিজ্ঞাসাবাদ করে চুরি যাওয়া অর্থ ও গয়না উদ্ধারের পাশাপাশি এই ঘটনার সঙ্গে অন্য কোনও অপরাধচক্র জড়িত রয়েছে কি না, তাও খতিয়ে দেখা হচ্ছে।
মা সর্বমঙ্গলা মন্দির পূর্ব বর্ধমানের অন্যতম প্রাচীন ও ঐতিহাসিক ধর্মীয় কেন্দ্র। প্রতিদিন অসংখ্য ভক্তের সমাগম হওয়ায় এই চুরির ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়েছিল। তবে মাত্র ১৩ দিনের মধ্যে অভিযুক্তদের গ্রেপ্তার এবং ঘটনাস্থলে এনে পুনর্নির্মাণ করায় তদন্তে উল্লেখযোগ্য অগ্রগতি হয়েছে বলে মনে করছে পুলিশ। তদন্ত এখনও চলছে এবং প্রয়োজনে আরও গ্রেপ্তার হতে পারে বলে জানিয়েছে পুলিশ।

আরও জেলা খবর