বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

রানী রাসমনির মূর্তির আবরণ উন্মোচন

প্রকাশিত: ১৮ জুলাই, ২০২৬
রানী রাসমনির মূর্তির আবরণ উন্মোচন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রামপুরহাট বিধানসভার অন্তর্গত কুসুম্বা উচ্চ বিদ্যালয়ে লোকমাতা রানী রাসমনির মূর্তির আবরণ উন্মোচন, অরণ্য সপ্তাহ উদ্‌যাপন এবং বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন মনীষীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদন উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক  ধ্রুব সাহা ।

অনুষ্ঠানে লোকমাতা রানী রাসমনির জীবনাদর্শ, সমাজসেবা ও অসামান্য অবদানের প্রতি গভীর শ্রদ্ধা জ্ঞাপন করা হয়। পাশাপাশি অরণ্য সপ্তাহ উপলক্ষে বৃক্ষরোপণ ও সবুজায়নের মাধ্যমে পরিবেশ সংরক্ষণের গুরুত্ব তুলে ধরা হয় এবং একটি সবুজ ও সুস্থ ভবিষ্যৎ গড়ে তোলার অঙ্গীকার ব্যক্ত করা হয়।

এছাড়াও বিদ্যালয় প্রাঙ্গণে স্থাপিত বিভিন্ন মহান মনীষীর মূর্তিতে শ্রদ্ধা নিবেদনের মাধ্যমে তাঁদের আদর্শ, মূল্যবোধ ও দেশগঠনে অবদানের কথা স্মরণ করা হয়। অনুষ্ঠানের মাধ্যমে নতুন প্রজন্মকে এই মহান ব্যক্তিত্বদের আদর্শ অনুসরণ করে মানবিক, সচেতন ও দায়িত্বশীল নাগরিক হিসেবে গড়ে ওঠার আহ্বান জানানো হয়।