রামপুরহাটে এসএফআইয়ের অবস্থান বিক্ষোভ
নিজস্ব প্রতিনিধি, রামপুরহাট: দেশের শিক্ষা ব্যবস্থার উন্নতি করার দাবিতে এবং দিল্লিতে ছাত্র সংগঠনের উপর দিল্লী পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে রামপুরহাটে এসএফআইয়ের অবস্থান বিক্ষোভ। তাছাড়াও দিল্লির জন্তর মন্তরে কেন্দ্রীয় শিক্ষা মন্ত্রী ধর্মেন্দ্র প্রধানের ইস্তফার দাবিতে এবং সোনম ওয়াংচুকের সংহতিতে শুক্রবার রামপুরহাট ডাকবাংলো পাড়া মোড়ে এসএফআইয়ের অবস্থান বিক্ষোভ। এই অবস্থান বিক্ষোভেন এসএফআইয়ের পক্ষ থেকে জানানো হয়, যারা দিল্লিতে সিজেপি সমর্থিত ছাত্র আন্দোলনের সাথে যুক্ত আছেন তাদের সাথে এসএফআইয়ের কর্মীরা যোগ দিতে না পারায় এসএফআইয়ের পক্ষ থেকে ছাত্র সংগঠনকে সমর্থন জানানোর জন্য এই অবস্থান বিক্ষোভে সামিল হয়েছেন।এই অবস্থান-বিক্ষোভের সামিল হয়ে ছাত্র সংগঠনের উপর দিল্লী পুলিশের লাঠিচার্জের প্রতিবাদে ধিক্কার জানাই রামপুরহাট শাখার এসএফআইয়ের লোকাল কমিটির সংগঠনের সদস্যরা।

