বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

মেমারি জুড়ে শুরু হয়ে গেল মা দুর্গার আগমনী গান

প্রকাশিত: ১৬ জুলাই, ২০২৬
মেমারি জুড়ে শুরু হয়ে গেল মা দুর্গার আগমনী গান
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: রথের রশিতে পড়ল টান, আর মেমারি জুড়ে শুরু হয়ে গেল মা দুর্গার আগমনী গান! হ্যাঁ, ঘড়ির কাঁটা বলছে কাউন্টডাউন কিন্তু শুরু হয়ে গেছে!

রথযাত্রার এই পরম পবিত্র ও পুণ্য লগ্নে খুঁটিপুজোর মাধ্যমে ঢাকে কাঠি পড়ে গেল মেমারি সারদা পল্লী ও অরবিন্দ পল্লী রিক্রেশন ক্লাবের দুর্গাপুজোর! ঐতিহ্য আর আধুনিকতার মেলবন্ধনে প্রতি বছরের মতো এবারও কোমর বেঁধে নেমে পড়েছেন পাড়ার আবালবৃদ্ধবনিতা। খুঁটি পোঁতা তো শুধু নয়, এ যেন উৎসবের এক মেগা শঙ্খনাদ!

মণ্ডপ সজ্জা থেকে আলোকসজ্জা—কেমন হতে চলেছে এবারের প্রস্তুতি? তা জানতে কিন্তু এখন থেকেই মেমারিবাসীর উত্তেজনার পারদ চড়তে শুরু করেছে। আর চড়বেই না কেন? মেমারি সারদা পল্লী ও অরবিন্দ পল্লী রিক্রেশন ক্লাবের এ বছরের দুর্গোৎসব যে ৩৯ তম বর্ষে পদার্পণ করছে!

চমকের কিন্তু এখানেই শেষ নয়! এবারের পুজোয় তাদের সবথেকে বড় আকর্ষণ হতে চলেছে মণ্ডপের থিম—"আদি কৈলাস"। প্রতি বছরের মতো এবারও এই থিম যে মেমারির বুকে তুমুল সাড়া ফেলবে, তা নিয়ে ১০০ ভাগ আশাবাদী পুজো কমিটি।

এই খুঁটি পূজার মধ্য দিয়েই আনুষ্ঠানিকভাবে দুর্গাপুজোর কাউন্টডাউন শুরু হয়ে গেল, এমনটাই জানালেন ক্লাবের বিশিষ্ট সদস্য সুভাষ সাঁধুখা।

এদিন মেমারি সারদা পল্লী ও অরবিন্দ পল্লী রিক্রেশন ক্লাবের খুঁটি পূজার অনুষ্ঠানে উপস্থিত হয়েছিলেন মেমারীর বিধায়কও। এদিন এই খুঁটি পুজো থেকে মেমারি বাসির উদ্দেশ্যে রথযাত্রার শুভেচ্ছা জানান বিধায়ক।
খুঁটি পুজো শেষে পথ চলতি মানুষ থেকে সকলের মধ্যে খিচুড়ি ভোগ বিতরণ করা হয় পুজো উদ্যোক্তাদের পক্ষ থেকে।