বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

জয়চণ্ডী পাহাড়কে সাজাতে তৎপর রঘুনাথপুর প্রশাসন

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
জয়চণ্ডী পাহাড়কে সাজাতে তৎপর রঘুনাথপুর প্রশাসন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিবেদন, পুরুলিয়া: সত্যজিৎ রায়ের বিখ্যাত ছবি ‘হীরক রাজার দেশ’-এর সেই চেনা পাহাড় এবার সেজে উঠছে জাতীয় স্তরের পর্যটন কেন্দ্র হিসেবে। রাজ্যে বিজেপি সরকার ক্ষমতায় আসার পরেই পুরুলিয়ার রঘুনাথপুরের বিখ্যাত জয়চণ্ডী পাহাড়কে জাতীয় পর্যটন কেন্দ্র হিসেবে গড়ে তোলার মহাপরিকল্পনা নেওয়া হয়েছে।

এই মেগা প্রকল্পের প্রথম ধাপ হিসেবে জয়চণ্ডী পাহাড়ের বর্তমান পরিস্থিতি এবং পরিকাঠামো খতিয়ে দেখতে পরিদর্শনে যান রঘুনাথপুর মহকুমা প্রশাসনের উচ্চপদস্থ আধিকারিকরা। এলাকাটিকে ঢেলে সাজাতে এবং কাঠামোগত উন্নয়নের জন্য ঠিক কী কী প্রয়োজন, তা সরেজমিনে খতিয়ে দেখেন তাঁরা।

এদিনের এই বিশেষ পরিদর্শনে উপস্থিত ছিলেন রঘুনাথপুরের মহকুমা শাসক মিঠুন বিশ্বাস, মহকুমা পুলিশ আধিকারিক রোহেদ শেখ, রঘুনাথপুর পুরসভা ও মহকুমা প্রশাসনের একাধিক আধিকারিক।
পরিদর্শন শেষে মহকুমা শাসক মিঠুন বিশ্বাস জানান, আপাতত এই জনপ্রিয় পর্যটন কেন্দ্রটিকে আরও উন্নত ও আকর্ষণীয় করে তোলার পরিকল্পনা নেওয়া হয়েছে। প্রাথমিক সমীক্ষার পর দ্রুতই এলাকাটিকে নতুন রূপ দেওয়ার কাজ শুরু হবে। এই উদ্যোগ সফল হলে পুরুলিয়ার পর্যটন মানচিত্রে যে এক নতুন দিগন্ত খুলে যাবে, তা বলাই বাহুল্য।