বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

কংগ্রেসে বড় যোগদান, ২১শে জুলাইয়ের আগে তৎপরতা

প্রকাশিত: ১৯ জুলাই, ২০২৬
কংগ্রেসে বড় যোগদান, ২১শে জুলাইয়ের আগে তৎপরতা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, দুর্গাপুর: আগামী ২১শে জুলাই ‘শহিদ মিনার চলো’ কর্মসূচিকে সামনে রেখে জনসংযোগ ও সংগঠন মজবুত করার কাজে কোমর বেঁধে নামল কংগ্রেস। রবিবার পশ্চিম বর্ধমানের কাঁকসা স্পোর্টিং ক্লাবের ময়দানে আয়োজিত এক বিশেষ প্রচার সভায় শাসকদলকে জোর ধাক্কা দিয়ে কংগ্রেসে যোগ দিল প্রায় ৫০টি পরিবার। কাঁকসা ব্লক যুব কংগ্রেসের সভাপতি শেখ বাবুলের নেতৃত্বে এই কর্মসূচির আয়োজন করা হয়েছিল।

দলীয় সূত্রে জানা গিয়েছে, মূলত কাঁকসা ও আমলাজোড়া অঞ্চল থেকে এই পরিবারগুলি এদিন জাতীয় কংগ্রেসের আদর্শে অনুপ্রাণিত হয়ে হাত শিবিরে শামিল হয়। ২১শে জুলাইয়ের সভার আগে মহকুমায় এই বড় যোগদান জেলা কংগ্রেসের মনোবল অনেকটাই বাড়িয়ে দিল বলে মনে করছে রাজনৈতিক মহল। নবাগতদের হাতে দলীয় পতাকা তুলে দিয়ে স্বাগত জানান উপস্থিত শীর্ষ নেতৃবৃন্দ।
এদিনের এই গুরুত্বপূর্ণ প্রচার মঞ্চে উপস্থিত ছিলেন পশ্চিম বর্ধমান জেলা কংগ্রেসের সভাপতি দেবেশ চক্রবর্তী। তিনি ছাড়াও মঞ্চ আলো করে উপস্থিত ছিলেন জেলা যুব কংগ্রেসের সভাপতি শৌভিক মুখার্জি, ব্লক সভাপতি পূরব ব্যানার্জি, জেলার সাধারণ সম্পাদক দেবাশীষ বিশ্বাস, ব্লকের মহিলা সভানেত্রী সুলতানা বিবি এবং ব্লকের ওয়ার্কিং প্রেসিডেন্ট মোজাম্মেল হক। জেলা নেতৃত্ব স্পষ্ট জানান, ২১শে জুলাই শহিদ মিনারের সমাবেশ সফল করতে কাঁকসা ব্লক থেকে রেকর্ড সংখ্যক কর্মী-সমর্থক কলকাতায় যাবেন।