বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের চুরির ঘটনায় দুই দুষ্কৃতী-কে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ

প্রকাশিত: ২৭ জুলাই, ২০২৬
বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের চুরির ঘটনায় দুই দুষ্কৃতী-কে গ্রেপ্তার করল বর্ধমান থানার পুলিশ
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: বর্ধমানের সর্বমঙ্গলা মন্দিরের চুরির ঘটনায় দুই দুষ্কৃতীকে গ্রেপ্তার করল। ধৃত মহম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মন্ডল-কে বর্ধমান আদালতের পেশ করা হয়।
পুলিশ সূত্রে জানা গেছে, মহম্মদ আলমগীর সর্দারের বাড়ি উত্তর ২৪ পরগনার অশোকনগর থানার সব্দলপুর এলাকায় ও মনিরুল মন্ডলের বাড়ি উত্তর ২৪ পরগনার আমডাঙ্গা থানার শিকিরা গ্রামে। তদন্তের স্বার্থে উভয়কেই ৭ দিনের পুলিশি হেফাজতে নিতে চেয়ে আদালতের কাছে আবেদন জানিয়েছেন তদন্তকারী অফিসার। ধৃতদের বিরুদ্ধে ভারতীয় ন্যায় সংহিতার ৩০৩ (২)ধারায়  মামলা রুজু করা হয়েছে।


প্রসঙ্গত উল্লেখ্য যে,গত ১৪ ই জুলাই বর্ধমানের সর্বমঙ্গলা মন্দির ও মন্দির চত্বরে থাকা আরও একটি শিব মন্দিরে চুরির ঘটনা ঘটে। শ্রী শ্রী সর্বমঙ্গলা ট্রাস্টি বোর্ডের সম্পাদক সঞ্জয় ঘোষ-এর করা অভিযোগের পরিপ্রেক্ষিতে তদন্তে নামে বর্ধমান থানার পুলিশ।
ট্রাস্টি বোর্ডের তরফে করা অভিযোগে সঞ্জয় ঘোষ জানান,গত ১৪ই জুলাই রাত্রি দেড়টা থেকে দুটো নাগাদ কিছু দুষ্কৃতী সর্বমঙ্গলা মন্দিরের গেট ভেঙে ভিতরে ঢুকে মন্দির চত্বরে থাকা চারটি দান বাক্স ভেঙে দান বাক্সে থাকা টাকা নিয়ে চম্পট দেয়।একই সাথে মন্দির চত্বরে থাকা আরও একটি শিব মন্দির থেকে কিছু সোনার গহনা ও বাসনপত্র নিয়ে চম্পট দেয় দুষ্কৃতীরা।

অভিযোগের পরিপেক্ষিতে তদন্তে নেমে,মন্দির চত্বর ও সংলগ্ন এলাকায় থাকা সিসিটিভি ফুটেজ খতিয়ে দেখে মহম্মদ আলমগীর সর্দার ও মনিরুল মন্ডলকে ঘটনার তেরো দিনের মাথায় গ্রেপ্তার করতে সমর্থ হল বর্ধমান থানার পুলিশ।

আরও জেলা খবর