বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জেলা

কর্পোরেশন হতে পারে বর্ধমান পুরসভা! দুর্নীতির অভিযোগ তুলে কড়া বার্তা অগ্নিমিত্রার

প্রকাশিত: ১৬ নভেম্বর, ২০২৬
কর্পোরেশন হতে পারে বর্ধমান পুরসভা! দুর্নীতির অভিযোগ তুলে কড়া বার্তা অগ্নিমিত্রার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বর্ধমান: জনগণনার পর্ব মিটলেই বর্ধমান পুরসভাকে কর্পোরেশনে উন্নীত করার উদ্যোগ নেওয়া হবে। বর্ধমানে এক সরকারি কর্মসূচিতে যোগ দিয়ে এমনটাই ইঙ্গিত দিলেন রাজ্যের পুরমন্ত্রী অগ্নিমিত্রা পাল। ২০২৭ সালে দেশজুড়ে জনগণনার কাজ শেষ হওয়ার কথা। ফলে আগামী পুরভোটের আগেই বর্ধমান পুরসভা কর্পোরেশনের মর্যাদা পেতে পারে বলে জোর জল্পনা শুরু হয়েছে প্রশাসনিক ও রাজনৈতিক মহলে।

এদিন বর্ধমানের অনুষ্ঠানে বক্তব্য রাখতে গিয়ে শহরের পরিকাঠামোগত উন্নয়নের বিষয়ে আশ্বাস দেন পুরমন্ত্রী। তিনি জানান, জনসংখ্যা ও শহরের পরিধি বৃদ্ধির নিরিখে বর্ধমানকে কর্পোরেশন করার বিষয়টি সরকারের বিবেচনায় রয়েছে। জনগণনার চূড়ান্ত রিপোর্ট হাতে এলেই এই সংক্রান্ত প্রশাসনিক প্রক্রিয়া শুরু করা হবে।

 

উল্লেখ্য, পালাবদলের পর বর্ধমান দক্ষিণের বিধায়ক তথা রাজ্যের শিল্প প্রতিমন্ত্রী মৌমিতা বিশ্বাস মিশ্র পুর ও নগরোন্নয়ন দপ্তরে এই বিষয়ে আবেদন জানান। সেই প্রসঙ্গে পুরমন্ত্রী বলেন, ”মন্ত্রী মৌমিতা দি আমাকে আবেদন পাঠিয়েছেন। কিন্তু যতক্ষণ না সেন্সাস বা জনগণনা শেষ হচ্ছে, ততক্ষণ সারা পশ্চিমবাংলায় কোথাও মানে এই কনভার্সনটা হবে না। ওটার একটা নিয়ম আছে। সেন্সাস শেষ হলে তবেই পঞ্চায়েতকে মিউনিসিপালিটি করা বা কোনও মিউনিসিপালিটিকে কর্পোরেশন করা সম্ভব। এটা সবসময় সেন্সাসের পরেই হয়।” 

পাশাপাশি, এদিনের মঞ্চ থেকে পূর্বতন তৃণমূল সরকার এবং পুরবোর্ডকে তীব্র ভাষায় আক্রমণ করেন অগ্নিমিত্রা পাল। তাঁর অভিযোগ, বাড়ি বাড়ি পানীয় জল পৌঁছে দেওয়ার জন্য কেন্দ্রীয় সরকারের ‘আম্রুত’ (AMRUT) প্রকল্পে ব্যাপক দুর্নীতি হয়েছে। প্রকল্পের বিপুল টাকা নয়ছয় হওয়ার কারণেই সাধারণ মানুষ সঠিক পরিষেবা থেকে বঞ্চিত হয়েছেন বলে দাবি করেন তিনি।

তবে আগামী দিনে স্বচ্ছতার সঙ্গে কাজ করার প্রতিশ্রুতি দিয়েছেন পুরমন্ত্রী। তিনি জানান, আগামী বছর থেকেই কেন্দ্রীয় সরকারের ‘আম্রুত-৩’ প্রকল্প চালু হতে চলেছে। এই নতুন প্রকল্পের মাধ্যমে বর্ধমানবাসীর পানীয় জলের সমস্যা মেটানো হবে। এক্ষেত্রে বর্তমান রাজ্য সরকার কোনও রকম দুর্নীতি বা অনিয়ম বরদাস্ত করবে না বলেও সাফ হুঁশিয়ারি দিয়েছেন মন্ত্রী অগ্নিমিত্রা পাল।

আরও জেলা খবর