বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

একচুলও নড়ানো গেল না হনুমান মূর্তি, উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড

প্রকাশিত: ৯ সেপ্টেম্বর, ২০২৬
একচুলও নড়ানো গেল না হনুমান মূর্তি, উজ্জয়িনীতে ‘অলৌকিক’ কাণ্ড
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, উজ্জয়িনী: নিম করোলি বাবার জীবন অবলম্বনে সদ্য মুক্তি পাওয়া ‘হনুমান অংশ’ সিনেমাটি এখন দেশজুড়ে চর্চায়। ঈশ্বরের প্রতি ভক্তি যে মানুষকে অলৌকিক শক্তির অধিকারী করতে পারে— এটাই ছিল ছবির মূল বার্তা। রূপোলি পর্দার সেই অলৌকিক কাহিনির রেশ কাটতে না কাটতেই এবার বাস্তবেই এক ‘অলৌকিক’ কাণ্ডের সাক্ষী থাকল মধ্যপ্রদেশের উজ্জয়িনী শহর। আর এই ঘটনার কেন্দ্রে রয়েছেন স্বয়ং পবনপুত্র হনুমান।

রাস্তা সম্প্রসারণের কাজের জন্য উজ্জয়নীর পৌরনিগম সম্প্রতি একটি বড় সিদ্ধান্ত নিয়েছিল। শহরের ট্যাঙ্কি চকে অবস্থিত প্রায় ১৭০ বছরের পুরনো ঐতিহাসিক ‘খাড়ে হনুমান’ মন্দিরটিকে স্থানান্তরিত করার পরিকল্পনা করা হয়। সেই অনুযায়ী পুরনো মন্দিরটির কাঠামো ভাঙার কাজও সম্পন্ন হয়। কিন্তু আসল সমস্যা তৈরি হয় মন্দিরের ভেতরে থাকা বিরাট ও ভারী হনুমান মূর্তিটিকে সরাতে গিয়ে। পৌরনিগমের কর্মীরা জেসিবি-সহ একাধিক অত্যাধুনিক ও ভারী সরঞ্জাম নিয়ে মূর্তিটি সরানোর কাজ শুরু করেন। কিন্তু আশ্চর্যজনকভাবে, তিন দিন ধরে চার-চারবার চেষ্টা করেও সেই মূর্তি একচুলও নড়ানো সম্ভব হয়নি।
স্থানীয় সংবাদমাধ্যম ও প্রত্যক্ষদর্শীদের দাবি, বিশাল শক্তির জেসিবি মেশিন দিয়ে টানার পরেও মূর্তিটি নিজের জায়গা থেকে বিন্দুমাত্র নড়েনি। একের পর এক ভারী যন্ত্রপাতি ব্যর্থ হওয়ায় হুলস্থুল পড়ে গেছে গোটা এলাকায়। এই ঘটনার কথা ছড়িয়ে পড়তেই মন্দির চত্বরে ভিড় জমাতে শুরু করেছেন কাতারে কাতারে মানুষ। স্থানীয় বাসিন্দাদের একাংশের মতে, এটি স্বয়ং বজরংবলীর অলৌকিক মহিমা। প্রশাসনের টানা ব্যর্থতার পর অনেকেই একে ঈশ্বরের ইচ্ছা বলে মনে করছেন। আপাতত মূর্তি সরানোর কাজ স্থগিত রাখা হয়েছে। এই ঘটনায় গোটা উজ্জয়িনী জুড়েই এখন তীব্র কৌতূহল ও আধ্যাত্মিক উন্মাদনা তৈরি হয়েছে।

আরও দেশ খবর