বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ রুখতে কড়া সুপ্রিম কোর্ট

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬
ডিজিটাল অ্যারেস্টের ফাঁদ রুখতে কড়া সুপ্রিম কোর্ট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: কখনও সিবিআই, কখনও ইডি, আবার কখনও নারকোটিক্স কন্ট্রোল ব্যুরোর আধিকারিক সেজে ফোন। সাধারণ মানুষকে ঘরের মধ্যেই ‘ডিজিটাল অ্যারেস্ট’ বা ডিজিটাল বন্দি করে সর্বস্বান্ত করছে জালিয়াতরা। সাম্প্রতিক অতীতে এমন ঘটনা প্রায় নিত্যদিনের বিষয় হয়ে দাঁড়িয়েছে। মূলত প্রবীণ নাগরিকরাই এই প্রতারণা চক্রের সফট টার্গেট। এই উদ্বেগজনক পরিস্থিতিতে এ বার সাইবার প্রতারণা নিয়ে অত্যন্ত গুরুত্বপূর্ণ পদক্ষেপ করল দেশের সর্বোচ্চ আদালত।

সুপ্রিম কোর্ট স্পষ্ট জানিয়েছে, দেশজুড়ে এই ডিজিটাল অ্যারেস্টের নামে যে জালিয়াতি চলছে, তা রুখতে অবিলম্বে কড়া পদক্ষেপ প্রয়োজন। শীর্ষ আদালতের প্রধান বিচারপতির নেতৃত্বাধীন বেঞ্চ এই বিষয়ে উদ্বেগ প্রকাশ করেছে। 
আইনজীবীদের একাংশের মতে, বিভিন্ন মোবাইল অ্যাপ এবং ভুয়ো ফোনের মাধ্যমে যেভাবে সাধারণ মানুষের কষ্টার্জিত টাকা হাতিয়ে নেওয়া হচ্ছে, তাতে রাশ টানতেই সুপ্রিম কোর্টের এই হস্তক্ষেপ। কীভাবে এই চক্রের জাল উপড়ে ফেলা যায়, এখন সেটাই দেখার। প্রশাসনের পাশাপাশি সাধারণ মানুষকেও এই বিষয়ে আরও সচেতন হওয়ার পরামর্শ দিচ্ছেন সাইবার বিশেষজ্ঞরা।
 
এদিন প্রধান বিচারপতি সূর্য কান্তর নেতৃত্বাধীন বেঞ্চে শুনানি চলাকালীন উঠে আসে ডিজিটাল প্রতারণার বিষয়টি। স্বতঃপ্রণোদিত মামলার শুনানি চলাকালীন প্রধান বিচারপতি প্রশ্ন করেন, ব্যাঙ্কগুলি কেন এই প্রতারণা রুখতে পারছে না? তিনি আরও জিজ্ঞাসা করেন, ব্যাঙ্কগুলি যখন দেখতে পাচ্ছে যে একজন অবসরপ্রাপ্ত ব্যক্তির অ্যাকাউন্ট থেকে অবিশ্বাস্য অঙ্কের টাকা তুলে নেওয়া হচ্ছে তাহলে তখনই এই জালিয়াতি রুখে দেওয়ার ব্যবস্থা হচ্ছে না কেন?

আরও দেশ খবর