বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! ক্যানসারের ৫৪৩টি জীবনদায়ী ওষুধের দাম কমছে ৯০ শতাংশ পর্যন্ত

প্রকাশিত: ২৯ অক্টোবর, ২০২৬
সুপ্রিম কোর্টের কড়া নির্দেশ! ক্যানসারের ৫৪৩টি জীবনদায়ী ওষুধের দাম কমছে ৯০ শতাংশ পর্যন্ত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মাত্র ১১ হাজার টাকার ওষুধ বিকোচ্ছে ১ লক্ষ ৩০ হাজার টাকায়! রোগীদের অসহায়তার সুযোগ নিয়ে জীবনদায়ী ওষুধের এই আকাশছোঁয়া কালোবাজারি রুখতে মঙ্গলবার সকালে ওষুধ প্রস্তুতকারক সংস্থা, হাসপাতাল এবং কেন্দ্রীয় সরকারকে একযোগে কড়া ভাষায় তোপ দেগেছিল দেশের শীর্ষ আদালত। সুপ্রিম কোর্টের সেই কড়া দাওয়াইয়ের ২৪ ঘণ্টাও কাটল না, নজিরবিহীন পদক্ষেপ করল দেশের ওষুধ মূল্য নিয়ন্ত্রক সংস্থা।

মেডিকেল মহলে ব্যাপক স্বস্তি দিয়ে ভারতের ওষুধ মূল্য নিয়ন্ত্রক সংস্থা ‘ন্যাশনাল ফার্মাসিউটিক্যাল প্রাইসিং অথরিটি’ (এনপিপিএ) ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত ১৩৭টি গোত্রের মোট ৫৪৩টি ওষুধের সর্বোচ্চ খুচরা মূল্য (এমআরপি) সংশোধন করেছে। এই সিদ্ধান্তের ফলে মারণ রোগ ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত জীবনদায়ী ওষুধগুলির দাম এক ধাক্কায় প্রায় ৯০ শতাংশেরও বেশি কমে যাচ্ছে।

দীর্ঘদিন ধরেই ক্যানসারের চিকিৎসার খরচ মেটাতে গিয়ে নিঃস্ব হয়ে যাচ্ছিল সাধারণ ও মধ্যবিত্ত পরিবারগুলি। ওষুধের চড়া মূল্য নিয়ে সুপ্রিম কোর্টের তীব্র ভর্ৎসনার পরেই নড়েচড়ে বসে প্রশাসন। সূত্রের খবর, আগামী ৯ নভেম্বর থেকে ক্যানসারের ওষুধের এই সংশোধিত ও নামমাত্র দাম দেশজুড়ে কার্যকর হতে চলেছে।এনপিপিএ প্রকাশিত সংশোধিত তালিকায় স্তন ক্যান্সারের কিছু নির্দিষ্ট ধরনের চিকিৎসায় ব্যবহৃত ওষুধ ‘পালবোসিক্লিব’-র একটি নির্দিষ্ট ব্র্যান্ড ও প্যাকের দাম ৪০,৪২১ টাকা থেকে কমে হয়েছে ২,৭২০ টাকা। দাম কমেছে প্রায় ৯৩.৩ শতাংশ। স্তন ক্যানসারের চিকিৎসায় ব্যবহৃত অ্যানাস্ট্রোজল ‘ওয়োমাজলে’র দামও ৪৫৮ টাকা ৮৫ পয়সা থেকে কমে হয়েছে ৩৯ টাকা ৫২ পয়সা। কেন্দ্রের এই পদক্ষেপে স্বস্তির নিঃশ্বাস ফেলছেন কোটি কোটি রোগী ও তাঁদের পরিবার।

আরও দেশ খবর