বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

সীমান্তে ড্রোন-যোগ, ধৃত সেনাকর্মী-সহ ৭ আন্তর্জাতিক স্মাগলার

প্রকাশিত: ২৮ অক্টোবর, ২০২৬
সীমান্তে ড্রোন-যোগ, ধৃত সেনাকর্মী-সহ ৭ আন্তর্জাতিক স্মাগলার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: আন্তর্জাতিক মাদক ও অস্ত্র পাচার চক্রের পর্দাফাঁস করল পাঞ্জাব পুলিশ। সীমান্ত পার করে ভারতের ভূখণ্ডে বেআইনি আগ্নেয়াস্ত্র এবং কোটি কোটি টাকার মাদক পাচারের অভিযোগে এক কর্মরত সেনাকর্মী-সহ মোট ৭ জনকে গ্রেপ্তার করা হয়েছে। পাঞ্জাবের বিভিন্ন স্পর্শকাতর এলাকায় পুলিশের একাধিক বিশেষ দল একযোগে চিরুনি তল্লাশি অভিযান চালিয়ে এই সাফল্য পেয়েছে। ধৃতদের কাছ থেকে উদ্ধার হয়েছে অত্যাধুনিক ১৪টি পিস্তল এবং ২০ কিলোগ্রামেরও বেশি খাঁটি হেরোইন।

পাঞ্জাব পুলিশের ডিরেক্টর জেনারেল (DGP) গৌরব যাদব জানিয়েছেন, গোপন সূত্রে খবর পেয়ে বর্ডার রেঞ্জের পুলিশের একটি বিশেষ দল ও অমৃতসর গ্রামীণ পুলিশের স্পেশাল সেল চারটি পৃথক মডিউলে এই অভিযান চালায়। তদন্তে উঠে এসেছে এক চাঞ্চল্যকর তথ্য। ধৃতদের মধ্যে যুদ্ধবীর সিং নামের এক যুবক ভারতীয় সেনাবাহিনীর জওয়ান, যিনি ছুটিতে বাড়িতে এসেছিলেন। সেনার সম্মান ধুলোয় মিশিয়ে তিনি জড়িয়ে পড়েছিলেন এই দেশবিরোধী আন্তর্জাতিক চক্রে। ধৃত বাকিরা হলেন উদয়, পত্রাস, সজন, সাহিলপ্রীত, জার্মানজ্যোত এবং সাহেবনুর।

প্রাথমিক জেরায় পুলিশ জানতে পেরেছে, সীমান্তপারের বিদেশি হ্যান্ডলারদের ইশারাতেই কাজ করছিল এই চক্রটি। মূলত পাকিস্তানের দিক থেকে ড্রোনের মাধ্যমে খেমকরণ ও সংলগ্ন সীমান্ত এলাকায় এই বিপুল পরিমাণ অস্ত্র ও হেরোইন ফেলা হয়েছিল। সেখান থেকে কনসাইনমেন্ট সংগ্রহ করে দেশের বিভিন্ন রাজ্যের অপরাধমূলক গ্যাং ও দুষ্কৃতীদের কাছে তা চড়া দামে বিক্রি করার ছক ছিল পাচারকারীদের। ধৃত সেনাকর্মীর বিষয়ে ইতিমধ্যেই উচ্চপদস্থ সেনা আধিকারিকদের বিস্তারিত রিপোর্ট পাঠানো হচ্ছে। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, তা জানতে ধৃতদের নিজেদের হেফাজতে নিয়ে জেরা শুরু করেছে পুলিশ।

আরও দেশ খবর