বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

লালকেল্লা বিস্ফোরণ মামলায় চার্জশিট এনআইএ-র, উদ্ধার আল-কায়েদার পুস্তিকা

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬
লালকেল্লা বিস্ফোরণ মামলায় চার্জশিট এনআইএ-র, উদ্ধার আল-কায়েদার পুস্তিকা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ২০২৫ সালের লালকেল্লার সামনের রাস্তায় ভয়াবহ বিস্ফোরণের তদন্তে নেমে এক চাঞ্চল্যকর তথ্য হাতে পেল ন্যাশনাল ইনভেস্টিগেশন এজেন্সি (এনআইএ)। কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সূত্রে জানা গিয়েছে, এই ঘটনায় ধৃত ও জড়িত জঙ্গিদের কাছ থেকে আন্তর্জাতিক জঙ্গি সংগঠন আল-কায়েদার বিলি করা একটি বিপজ্জনক পুস্তিকা উদ্ধার হয়েছে। যে পুস্তিকাটির নাম দেওয়া হয়েছে ‘লোন মুজাহিদ’।

তদন্তকারীরা জানতে পেরেছেন, এই পুস্তিকাটি আসলে এককভাবে বড়সড় জঙ্গি হামলা বা ‘লোন উলফ অ্যাটাক’ চালানোর একটি সম্পূর্ণ গাইডবুক। কীভাবে একা একজন ব্যক্তি কোনও নির্দিষ্ট লক্ষ্যবস্তুতে আঘাত হেনে বড়সড় গণহত্যা ঘটাতে পারে, তার পুঙ্খানুপুঙ্খ নির্দেশিকা রয়েছে এতে। শুধু তাই নয়, কীভাবে বিস্ফোরক ও আধুনিক অস্ত্র তৈরি বা ব্যবহার করতে হয়, তার প্রযুক্তিগত কৌশলও শেখানো হয়েছে এই বইটিতে। এনআইএ-র দাবি, এই মারণ পুস্তিকাটি কেবল লালকেল্লা কাণ্ডেই সীমাবদ্ধ নয়, গত কয়েক বছর ধরে ভারতের বিভিন্ন রাজ্যে গোপনে পৌঁছে দেওয়া হচ্ছে। দেশের আর কোন কোন শহর বা রাজ্যে এই নেটওয়ার্ক ছড়িয়েছে, তা খতিয়ে দেখছেন গোয়েন্দারা।

উদ্ধার হওয়া অন্যান্য নথিতে জিহাদের প্রয়োজনীয়তা এবং এর ২১টি সুনির্দিষ্ট লক্ষ্য ও উদ্দেশ্যের কথা বলা হয়েছে। এনআইএ মনে করছে, বিস্ফোরণের সময় যে ডাক্তারি ছাত্র উমর উন নবির মৃত্যু হয়েছিল, তার কাছেই মূলত এই সমস্ত নথিপত্র এসেছিল। ‘আনসার-গাজওয়াত-উল হিন্দ’ নামক একটি জঙ্গি সংগঠনের মাধ্যমে এই পুস্তিকাগুলি সংগ্রহ করেছিল সে। তদন্তে প্রকাশ, গোয়েন্দাদের চোখে ধুলো দিতে উমর একাধিক ভুয়ো নাম ব্যবহার করত। কখনও ‘রাহুল ভাট’, আবার কখনও ‘পিন্ডা’ সেজে সে যোগাযোগ ও অপারেশন চালাত। চার্জশিট অনুযায়ী, ২০২২ সাল থেকেই এই উমর নবি মডিউলটি দেশে বড়সড় নাশকতার ছক কষছিল। এই চক্রের শিকড় কতদূর বিস্তৃত, এখন সেটাই জানার চেষ্টা করছে এনআইএ।

আরও দেশ খবর