বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
দেশ

দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের উদ্বোধন হবে

প্রকাশিত: ৩১ অক্টোবর, ২০২৬
দেশের দ্বিতীয় বন্দে ভারত স্লিপারের উদ্বোধন হবে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা: আগামী বছর উত্তরপ্রদেশ বিধানসভা নির্বাচন। তার আগে যোগী-রাজ্যের জন্য বড় চমক রেল মন্ত্রকের। প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর সংসদীয় কেন্দ্র বারাণসী পেতে চলেছে দেশের দ্বিতীয় এবং উত্তরপ্রদেশের প্রথম শয়নযানবিশিষ্ট বা স্লিপার বন্দে ভারত এক্সপ্রেস। 

আজ, শনিবার নয়াদিল্লি-বারাণসী রুটের এই অত্যাধুনিক ট্রেনের আনুষ্ঠানিক উদ্বোধন করবেন উত্তরপ্রদেশের মুখ্যমন্ত্রী যোগী আদিত্যনাথ ও রেলমন্ত্রী অশ্বিনী বৈষ্ণব। উৎসবের মরশুমে এই নতুন ট্রেনের সূচনায় স্বাভাবিকভাবেই খুশি যাত্রীরা।

 

রেল মন্ত্রক সূত্রে খবর, এই সেমি-হাইস্পিড স্লিপার ট্রেনটি চালুর ফলে দিল্লি ও বারাণসীর মধ্যে যাতায়াতের সময় অনেকটাই কমে যাবে। বারাণসী থেকে দিল্লি যাওয়ার ক্ষেত্রে সময় বাঁচবে প্রায় এক ঘণ্টা (৫৫ মিনিট)। অন্যদিকে, দিল্লি থেকে বারাণসী আসার ফিরতি পথে সময় কম লাগবে প্রায় আধ ঘণ্টা (৩৫ মিনিট)। ১৬ কোচের এই সম্পূর্ণ শীতাতপ নিয়ন্ত্রিত ট্রেনে থাকছে ফার্স্ট এসি, সেকেন্ড এসি এবং থার্ড এসি-র সুবিধা।

প্রসঙ্গত, বারাণসী রুটের সঙ্গে বন্দে ভারতের যোগ দীর্ঘদিনের। ২০১৯ সালে দেশের প্রথম চেয়ার কার বিশিষ্ট বন্দে ভারত এক্সপ্রেসও চালু হয়েছিল এই নয়াদিল্লি-বারাণসী রুটেই। বর্তমানে দেশের প্রথম বন্দে ভারত স্লিপার ট্রেনটি চলছে হাওড়া-গুয়াহাটি (কামাখ্যা) রুটে। বারাণসীর এই নতুন ট্রেনটি দেশের দ্বিতীয় স্লিপার পরিষেবা। রাজনৈতিক মহলের মতে, বিধানসভা ভোটের ঠিক আগে পূর্ব উত্তরপ্রদেশের মানুষের মন জয় করতে এবং রেল যোগাযোগকে আরও আধুনিক করতে মোদী সরকারের এই পদক্ষেপ অত্যন্ত তাৎপর্যপূর্ণ।

আরও দেশ খবর