বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

ধ্বংসস্তূপ সরিয়ে ফিনিক্সের মতো ঘুরে দাঁড়াচ্ছে নেপাল, উদ্ধার আরও ৩ ভারতীয়

প্রকাশিত: ৫ সেপ্টেম্বর, ২০২৬
ধ্বংসস্তূপ সরিয়ে ফিনিক্সের মতো ঘুরে দাঁড়াচ্ছে নেপাল, উদ্ধার আরও ৩ ভারতীয়
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: ধ্বংস আর মৃত্যুর স্তূপ সরিয়ে ফের ফিনিক্স পাখির মতো জীবনের পথে ফিরছে নেপাল। প্রকৃতির চরম রুদ্ররূপের সামনে দাঁড়িয়েও হার মানেনি মানুষের বেঁচে থাকার অদম্য লড়াই। বিপর্যয়ের বহু ঘণ্টা পরেও কাদামাটির নিচ থেকে জীবিত অবস্থায় উদ্ধার করা হচ্ছে মানুষজনকে। সেই অলৌকিক প্রাণের আলো দেখেই এখন বুক বাঁধছেন উদ্ধারকারীরা। এই পরিস্থিতিতে নিখোঁজদের ফিরে পাওয়ার আশার আলো আরও উজ্জ্বল হল। নেপালের বিপর্যস্ত ত্রিশূলী বাজার থেকে গত ২৪ ঘণ্টায় আরও তিনজন ভারতীয় নাগরিককে সুরক্ষিতভাবে উদ্ধার করা সম্ভব হয়েছে।

শুক্রবার রাতে ভারতের বিদেশমন্ত্রকের মুখপাত্র রণধীর জয়সওয়াল সোশ্যাস মিডিয়া প্ল্যাটফর্ম 'এক্স' থেকে এই স্বস্তির খবর ভাগ করে নিয়েছেন। তিনি জানিয়েছেন, যুদ্ধকালীন তৎপরতায় উদ্ধারকাজ চালানো হচ্ছে। এখনও পর্যন্ত নেপালের বুক থেকে ১৬৯ জন ভারতীয়কে নিরাপদ স্থানে সরিয়ে নিয়ে আসা সম্ভব হয়েছে। তবে উদ্বেগ পুরোপুরি কাটেনি। বিদেশমন্ত্রকের দেওয়া তথ্য অনুযায়ী, এখনও প্রায় ২৭৫ জন ভারতীয় নিখোঁজ রয়েছেন। তাঁদের খোঁজে নেপাল সেনা ও বিপর্যয় মোকাবিলা বাহিনীর সঙ্গে যৌথভাবে তল্লাশি চালানো হচ্ছে।
অন্যদিক, এই প্রাকৃতিক বিপর্যয় নিয়ে গভীর উদ্বেগ ও হতাশা প্রকাশ করেছেন নেপালের প্রাক্তন প্রধানমন্ত্রী কেপি শর্মা ওলি। তিনি দেশের সামগ্রিক পরিস্থিতি এবং মৃতের সংখ্যা নিয়ে একটি অত্যন্ত হতাশাজনক মন্তব্য করেছেন। ওলি জানান, হড়পা বান এবং হিমবাহ হ্রদ ফেটে যাওয়ার জোড়া বিপর্যয়ের জেরে পরিস্থিতি হাতের বাইরে চলে গিয়েছে। এই আকস্মিক ও জোড়া ধাক্কায় বহু মানুষের প্রাণহানি ঘটেছে, যার সঠিক হিসাব এখনও পাওয়া যাচ্ছে না।
প্রশাসনের পক্ষ থেকে জানানো হয়েছে, দুর্গম পাহাড়ি এলাকা এবং ধসের কারণে উদ্ধারকাজে গতি আনতে বেগ পেতে হচ্ছে। তবে যেখানেই প্রাণের সামান্যতম স্পন্দন মিলছে, সেখানেই ঝাঁপিয়ে পড়ছেন উদ্ধারকারীরা। স্বজনহারা নেপালের মাটিতে এখন একটাই প্রার্থনা— কাদার স্তূপ ভেদ করে ফিরে আসুক আরও কিছু চেনা মুখ।

আরও বিদেশ খবর