বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

কার্গিল মনে করিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া জবাব ভারতের

প্রকাশিত: ২৩ অক্টোবর, ২০২৬
কার্গিল মনে করিয়ে রাষ্ট্রপুঞ্জে পাকিস্তানকে কড়া জবাব ভারতের
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: জম্মু ও কাশ্মীর ইস্যুতে রাষ্ট্রপুঞ্জের মঞ্চে ফের একবার পাকিস্তানকে তুলোধনা করল ভারত। ১৯৯৯ সালের কার্গিল যুদ্ধের ইতিহাস স্মরণ করিয়ে দিয়ে নয়াদিল্লি সাফ জানিয়ে দিয়েছে, যে দেশ যুদ্ধের সময়ে নিজেদের নিহত জওয়ানদের মৃতদেহ নিতেও অস্বীকার করেছিল, তাদের মুখে আজ শেষকৃত্যের অধিকার বা মানবাধিকারের কথা মানায় না। ভারতের অভ্যন্তরীণ বিষয়ে অযাচিত নাক না গলিয়ে, পাকিস্তানের উচিত নিজেদের দেশে বিপন্ন সংখ্যালঘুদের নিরাপত্তা নিশ্চিত করা।

রাষ্ট্রপুঞ্জে ভারতের স্থায়ী মিশনের প্রথম সচিব ভাবিকা মঙ্গলাদানন্দন ইসলামাবাদের দ্বিমুখী নীতি ও মিথ্যাচারের কড়া জবাব দেন। তিনি বলেন, “এটি অত্যন্ত পরিহাসের বিষয় যে, ১৯৯৯ সালে কার্গিল যুদ্ধে নিহত নিজেদের সেনাদের দেহ যে রাষ্ট্র গ্রহণ করেনি, তারা আজ ধর্মীয় স্বাধীনতা এবং শেষকৃত্যের অধিকার নিয়ে বড় বড় কথা বলছে।” তিনি মনে করিয়ে দেন, সে সময়ে পাকিস্তান তাদের সৈন্যদের দায় নিতে অস্বীকার করার পর, ভারতীয় সেনাবাহিনীই পূর্ণ সামরিক মর্যাদা ও ইসলামিক ধর্মীয় রীতি মেনে সেই পাক জওয়ানদের মৃতদেহ সমাহিত করেছিল।

জম্মু ও কাশ্মীর ভারতের অবিচ্ছেদ্য অংশ উল্লেখ করে ভারত জানিয়েছে, পাকিস্তানের উচিত দখলীকৃত অংশে অত্যাচার বন্ধ করা ও দেশের সংখ্যালঘু নির্যাতন থামানো। নিজের নাগরিকদের সুরক্ষা দিতে ব্যর্থ হওয়া রাষ্ট্রটির ভারতকে মানবাধিকারের পাঠ দেওয়ার অধিকার নেই। এই কড়া অবস্থানে পাকিস্তান আন্তর্জাতিক মঞ্চে অস্বস্তিতে পড়েছে।

আরও বিদেশ খবর