বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
বিদেশ

উলটপুরাণ! পুজোর আগে মোদীর রাজ্য থেকে ইলিশ যাচ্ছে বাংলাদেশে

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬
উলটপুরাণ! পুজোর আগে মোদীর রাজ্য থেকে ইলিশ যাচ্ছে বাংলাদেশে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: বাঙালি চিরকালই মাছে-ভাতে। আর উৎসবের মরসুমে পাতে যদি এক টুকরো ইলিশ পড়ে, তবে তো কথাই নেই। কিন্তু এই দুর্গাপুজোর প্রাক্কালে ওপার বাংলার রূপোলি শস্য নিয়ে তৈরি হয়েছে এক অদ্ভুত উলটপুরাণ. প্রতি বছর পুজোর আগে যেখানে বাংলাদেশের পদ্মার ইলিশ আসার অপেক্ষায় চাতক পাখির মতো বসে থাকে এপার বাংলার ভোজনরসিকরা, সেখানে এবার ঘটল সম্পূর্ণ বিপরীত ঘটনা। ভারতের ইলিশ এবার পাড়ি দিচ্ছে ওপার বাংলায়, তাও আবার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর রাজ্য গুজরাত থেকে!

মৎস্য আমদানিকারক সূত্রে জানা গিয়েছে, বাংলাদেশে এবার ইলিশের উৎপাদন একধাক্কায় অনেকটাই তলানিতে এসে ঠেকেছে। ইলিশ উৎপাদনে বিশ্বে এক নম্বরে থাকা বাংলাদেশে এই ঘাটতি তৈরি হওয়ায় সে দেশের অভ্যন্তরীণ বাজারে জোগান বজায় রাখা কঠিন হয়ে পড়েছে। এই পরিস্থিতিতে ওপার বাংলার ভরসা হয়ে উঠেছে ভারতের পশ্চিম উপকূল। তথ্য বলছে, গত দু’মাসে প্রায় ৫০০ মেট্রিক টন ইলিশ গুজরাতের ভারুচ বন্দর ও হাওড়ার পাইকারি বাজার হয়ে বাংলাদেশে রপ্তানি করা হয়েছে। গুজরাতের এই ইলিশগুলিতে প্রচুর ডিম থাকায় সে দেশে এর চাহিদাও তৈরি হয়েছে ভালোই।
ইতিহাসে এমন ঘটনা কার্যত নজিরবিহীন। সাধারণত বাংলাদেশ সরকার দুর্গাপুজোর মরসুমে কলকাতায় বিশেষ ‘উপহার’ হিসেবে ইলিশ পাঠায়। তবে এবার সে দেশের রাজনৈতিক পটপরিবর্তন এবং কম উৎপাদনের জেরে পরিস্থিতি ভিন্ন। এই আবহে ওপার বাংলায় ভারতের মাছ পাড়ি দিলেও, পুজোয় কলকাতার বাজারে পদ্মার ইলিশ মিলবে কি না, তা নিয়ে মস্ত বড় প্রশ্নচিহ্ন দেখা দিয়েছে। ফলে ওপার বাংলার মানুষ মোদীর রাজ্যের ইলিশের স্বাদ পেলেও, বাঙালির পুজো এবার পদ্মার স্বাদ ছাড়াই কাটবে কি না, সেই আশঙ্কায় বুক কাঁপছে কলকাতার মাছ বাজারের ক্রেতাদের।

আরও বিদেশ খবর