বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

কাকলিকে অসম্মানের অভিযোগ, কুণালের বিরুদ্ধে এফআইআর বারাসতে

প্রকাশিত: ১৭ সেপ্টেম্বর, ২০২৬
কাকলিকে অসম্মানের অভিযোগ, কুণালের বিরুদ্ধে এফআইআর বারাসতে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, বারাসত: এনসিপিআই সাংসদ কাকলি ঘোষ দস্তিদারকে সমাজমাধ্যমে লাগাতার ‘অসম্মান’ ও হেনস্থা করার অভিযোগে অবশেষে এফআইআর দায়ের হল তৃণমূল বিধায়ক কুণাল ঘোষের বিরুদ্ধে। কাকলির পুত্র বৈদ্যনাথ ঘোষ দস্তিদারের দায়ের করা লিখিত অভিযোগের ভিত্তিতে এই পদক্ষেপ করেছে উত্তর ২৪ পরগনার বারাসত থানা। ইতিমধ্যেই বেলেঘাটার বিধায়ক কুণালকে আগামী ৭ দিনের মধ্যে থানায় হাজির হওয়ার জন্য নোটিস বা সমন পাঠিয়েছে পুলিশ।

রাজনৈতিক মহলে এই ঘটনাকে কেন্দ্র করে তীব্র চাঞ্চল্য ছড়িয়েছে। প্রসঙ্গত, বিধানসভা নির্বাচনের পর থেকেই তৃণমূল ছেড়ে যাওয়া দলত্যাগীদের সঙ্গে কালীঘাটপন্থী তৃণমূল শিবিরের বিবাদ তুঙ্গে উঠেছে। বিশেষ করে তৃণমূল ছেড়ে যাওয়া ২০ জন সাংসদকে নিয়ে সমাজমাধ্যমে তুমুল বাগযুদ্ধ চলছে দুই পক্ষের মধ্যে। দলত্যাগীদের অভিযোগ, কালীঘাটপন্থী শিবিরের একাংশ এবং তাদের নিয়ন্ত্রিত আইটি সেল থেকে প্রতিনিয়ত কুরুচিকর ও আপত্তিকর আক্রমণ শানানো হচ্ছে।
এই অসম্মানজনক আচরণের বিরুদ্ধে কিছুদিন আগেই সরব হয়েছিলেন বারাসতের সাংসদ কাকলি ঘোষ দস্তিদার। সমাজমাধ্যমে লাগাতার গালিগালাজ ও হেনস্থার অভিযোগ নিয়ে তিনি সরাসরি দ্বারস্থ হয়েছিলেন নবান্নে। সেখানে নির্দিষ্ট কিছু নামও জমা দিয়ে আসেন তিনি। এর পরেই তাঁর ছেলের অভিযোগের ভিত্তিতে পুলিশি সক্রিয়তা দেখা যায় এবং কুণাল ঘোষের বিরুদ্ধে মামলা রুজু হয়। 
বারাসত থানার এই তলবের নোটিস প্রসঙ্গে কুণাল ঘোষ জানিয়েছেন, তিনি আইন মেনে চলেন এবং পুলিশের তদন্তে সব রকম সহযোগিতা করবেন। তবে মামলা বা এফআইআর করে তাঁর রাজনৈতিক অবস্থান ও বক্তব্যকে যে কোনোভাবেই বদলে দেওয়া যাবে না, তাও স্পষ্ট করে দিয়েছেন তিনি। এই আইনি টানাপড়েনকে কেন্দ্র করে রাজ্য রাজনীতিতে দলত্যাগী বনাম কালীঘাটপন্থীদের লড়াই আরও তীব্র রূপ নিল বলেই মনে করছে ওয়াকিবহাল মহল।

আরও রাজ্য খবর