বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
রাজ্য

উৎসবে চিনির দাম নিয়ন্ত্রণে মরিয়া রাজ্য, পোস্তায় বৈঠক

প্রকাশিত: ১৬ সেপ্টেম্বর, ২০২৬
উৎসবে চিনির দাম নিয়ন্ত্রণে মরিয়া রাজ্য, পোস্তায় বৈঠক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, কলকাতা: উৎসবের মরসুম শুরুর আগেই আমজনতার কপালে চিন্তার ভাঁজ বাড়িয়ে গোটা দেশের সঙ্গে এ রাজ্যেও ঊর্ধ্বমুখী চিনির দাম। এই পরিস্থিতিতে বাজারে চিনির দর নিয়ন্ত্রণে রাখতে এবার সরাসরি ময়দানে নামল রাজ্য সরকার। পাইকারি বাজারে চিনির দাম বেঁধে দেওয়ার জন্য নবান্নের তরফে তৎপরতা শুরু হয়েছে। এই নিয়ে বড়বাজারের পোস্তা বাজার কর্তৃপক্ষের সঙ্গে এই বিষয়ে নবান্নের কৃষি বিপণন দফতরের একটি উচ্চপর্যায়ের বৈঠক হয়।

দফতর সূত্রে জানা গিয়েছে, চলতি মাসে পোস্তা বাজার ব্যবসায়ী সংগঠনের সঙ্গে এই নিয়ে ইতিমধ্যেই তিনটি বৈঠক করা হয়েছে। স্বস্তির বিষয়, খোলা বাজারে চিনির দাম নিয়ন্ত্রণে রাখতে সরকারের সঙ্গে সহমত পোষণ করেছেন ব্যবসায়ী সংগঠনের নেতৃত্বও। প্রশাসনের লক্ষ্য, পাইকারি বাজারে চিনির দাম প্রতি কেজি ৫০ টাকার মধ্যে বেঁধে রাখা। পাইকারি দর ৫০ টাকা রাখা গেলে খুচরো বাজারে সাধারণ মানুষ ৫৩ থেকে ৫৪ টাকা প্রতি কেজি দরে চিনি কিনতে পারবেন।
সামনেই দুর্গাপুজো ও দীপাবলির মতো বড় উৎসবের মরসুম রয়েছে। এই সময়ে মিষ্টি থেকে শুরু করে হরেক রকমের খাবার তৈরিতে চিনির চাহিদা বহুগুণ বেড়ে যায়। ব্যবসায়ীদের একাংশের আশঙ্কা, এখন থেকেই যদি কড়া পদক্ষেপ না করা হয়, তবে উৎসবের দিনগুলিতে চিনির দাম আকাশছোঁয়া হয়ে যেতে পারে। কালোবাজারি রুখতে এবং খুচরো বাজারে জোগানের ঘাটতি মেটাতে তাই আগেভাগেই কোমর বেঁধে নামছে রাজ্য। আগামী দিনে বাজারগুলিতে টাস্ক ফোর্সের নজরদারি চালানো হতে পারে বলেও ইঙ্গিত মিলেছে।

আরও রাজ্য খবর