বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
খেলা

পাকিস্তানকে উড়িয়ে জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে ভারত

প্রকাশিত: ১০ সেপ্টেম্বর, ২০২৬
পাকিস্তানকে উড়িয়ে জুনিয়র এশিয়া কাপের সেমিফাইনালে ভারত
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: মাঠের নাম চিনের মো কি। কিন্তু চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের কাছে তা হয়ে রইল চরম এক দুঃস্বপ্নের রাত। অন্যদিকে, ভারতীয় হকিপ্রেমীদের জন্য তা হয়ে উঠল এক মহোৎসব। জুনিয়র মহিলা এশিয়া কাপ হকির কোয়ার্টার ফাইনালে চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানকে আক্ষরিক অর্থেই খড়কুটোর মতো উড়িয়ে দিল ভারতের মেয়েরা। বৃহস্পতিবার পাকিস্তানের বিরুদ্ধে একপেশে লড়াইয়ে ১৯-০ গোলের রেকর্ড ব্যবধানে জয় ছিনিয়ে নিয়ে শেষ চারে জায়গা পাকা করল ভারতীয় মহিলা জুনিয়র হকি দল।

ম্যাচের শুরু থেকে শেষ মিনিট পর্যন্ত ভারতের আক্রমণভাগের সামনে কার্যত আত্মসমর্পণ করতে দেখা গেল পাকিস্তানের রক্ষণকে। প্রথমার্ধেই ১০-০ গোলে এগিয়ে থেকে ম্যাচ পকেটে পুরে নিয়েছিল ভারত। দ্বিতীয়ার্ধেও আক্রমণের ঝাঁজ এতটুকু কমেনি। ভারতের হয়ে পূজা মালিক হ্যাটট্রিক সম্পূর্ণ করেন। এছাড়া সানিকে মানে, মধু সিদার, সুপ্রিয়া এবং রশ্নি আইন্দ দুটি করে গোল করে ব্যবধান বাড়াতে সাহায্য করেন।
পরিসংখ্যানের দিকে তাকালে বোঝা যাবে ম্যাচের রাশ কতটা ভারতের হাতে ছিল। গোটা ৬০ মিনিটে পাকিস্তানের অর্ধে মুহুর্মুহু আক্রমণ শানিয়ে মোট ১৮টি পেনাল্টি কর্নার এবং একটি পেনাল্টি স্ট্রোক আদায় করে নেয় ব্লু ব্রিগেড। অন্যদিকে পাকিস্তান গোল তো দূর অস্ত, ভারতের ডি বক্সে ঢুকে একটিও পেনাল্টি কর্নার বা পেনাল্টি স্ট্রোক অর্জন করতে সম্পূর্ণ ব্যর্থ হয়েছে।
এই দাপুটে জয়ের পর টুর্নামেন্টে খেতাবের হ্যাটট্রিকের স্বপ্ন দেখছেন ভারতীয়রা। আগামী শনিবার সেমিফাইনালে দক্ষিণ কোরিয়া ও মালয়েশিয়া ম্যাচের জয়ী দলের মুখোমুখি হবে ভারত। এই বিধ্বংসী ফর্ম ধরে রাখতে পারলে ভারতীয় দলের ফাইনালে ওঠা কেবল সময়ের অপেক্ষা বলেই মনে করছে ক্রীড়ামহল।

আরও খেলার খবর