বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সাহিত্য সংস্কৃতি

বিশ্বরূপ মোদক এর কবিতা "পূর্ণতার মৃত্যু"

প্রকাশিত: ১৩ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্বরূপ মোদক এর কবিতা "পূর্ণতার মৃত্যু"
বিশ্বরূপ মোদকবিশ্বরূপ মোদক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

বৃষ্টির বিন্দু বিন্দু আদর সবুজ পাতাদের চোখে 

                         অতীতের বেদনা-ধুলো মুছে দিয়ে যায়।  
সেদিনও এমনি ভাবে কালকেতুর চোখে কনজাংটিভায়--
                        বেদনা-ধুলো মুছে দিয়েছিল ফুল্লোরা। 
বেদনার জন্ম হয় শূন্যতা থেকে ; আবার শূন্য থেকেই আমাদের জন্ম।
শূন্যের বৃত্ত-বলয় সংবেদনশীল--- 
                        শূন্যের বৃত্ত পূর্ণতা পেলে ;
                        জীবন বৈশাখী ঝরের মতো দুর্বার হয়।
 একদিন মিলেনিয়াম পার্কে দেখেছিলাম--
                       দুটি পাখির ঠোঁট পূর্ণতা পেয়েছিল ;
                       বৃষ্টির বিন্দু বিন্দু আদরে কেঁপে ওঠা দুপুরে। 
এক কাগজ-কুড়ানীও তার প্রেয়-র কপালে   
                        ঠোঁট দিয়ে চাঁদের কণা এঁকেছিল। 
আমি তখন শূন্যতা নিয়ে ওই পূর্ণতার দিকে তাকিয়ে দেখেছি ; 
                 পূর্ণতার মৃত্যু হবে আর এক নতুন শূন্যতার বৃত্তে।

আরও সাহিত্য সংস্কৃতি