বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সাহিত্য সংস্কৃতি

বিশ্বরূপ মোদক এর কবিতা "মহাযুদ্ধের সপ্তদশ বিকেলে"

প্রকাশিত: ১১ সেপ্টেম্বর, ২০২৬
বিশ্বরূপ মোদক এর কবিতা "মহাযুদ্ধের সপ্তদশ বিকেলে"
বিশ্বরূপ মোদকবিশ্বরূপ মোদক
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

মৃত্যু সংবাদ, নাকি কৃষ্ণ-কর্ণ সংবাদ ? 

সেদিন ভারত শুনেছিল হস্তিনার নদীপাড়ে ।

স্মৃতি ও বিস্মৃতি আজও ঝরে ঝরে পড়ে ।  

 

কত-জীবন খোলামকুচির মতো

          মাটি-বালি ও রক্তের সমীপে হয় সমীকরণ ।   

 

অধিরথ ও রাধা-র ,

          নাকি অসহায় হয়েছিল পৃথা-র আঁচল ? 

 

মাটিতে মেঘের আগুন ; 

মহাযুদ্ধের সপ্তদশ বিকেলে হঠাৎ থমকে গেল চাকা । 

 

তবুও নিজের আদর্শে ,

          সূর্যের মতো দীপ্ত, ঠোঁটে হাসি ! 

 

তারপর, ভাগ্যলিপির প্রশ্ন-উত্তর....

         আত্মা সূর্যের শরীরে মিশে যাবে ! 

 

শুধু একটি আঁচলের জন্য অপেক্ষা ও চোখের জন্য আক্ষেপ…

আরও সাহিত্য সংস্কৃতি