বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
জীবনযাপন

মানুষকে আনন্দ দিতে নানা ধরনের স্ট্রেস বাস্টার ‘Stress Buster Installations’

প্রকাশিত: ২৬ জুলাই, ২০২৬
মানুষকে আনন্দ দিতে নানা ধরনের স্ট্রেস বাস্টার ‘Stress Buster Installations’
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বিশ্বের বিভিন্ন শহরে সাধারণ মানুষকে আনন্দ দিতে নানা ধরনের স্ট্রেস বাস্টার ‘Stress Buster Installations’ বা সৃজনশীল ভাস্কর্য তৈরি করা হয়েছে। নাগরিকদের মানসিক চাপ থেকে মুক্তি দিতেই এই উদ্যোগ। প্রতিদিনের চলাফেরার মাঝে ক্ষণিকের ‘রিফ্রেশমেন্ট’ দিতে বানানো হয়েছে এই আর্টওয়ার্ক, ভাস্কর্য ও নানা ধরনের শিল্প। বিশ্বের বিভিন্ন দেশে ‘স্ট্রেস বাস্টারের’ তালিকায় কী কী রয়েছে জানেন?

ব্রিটিশ শিল্পী Luke Jerram-এর ‘Play Me, I'm Yours’ প্রকল্পের আওতায় বিশ্বের প্রায় ৭০টিরও বেশি শহরে রাস্তার পাশে পিয়ানো বসানো হয়েছে। যে কেউ সেখানে বসে গান বাজাতে পারেন।

‘Free Hugs Campaign 2004’ সালে প্রথম অস্ট্রেলিয়ায় শুরু হয়। পরে এটি বিশ্ব জুড়ে জনপ্রিয় হয়ে ওঠে। বিশ্বের অনেক শহরে এখনও বহু স্বেচ্ছাসেবী সংগঠনের মানুষ ‘Free Hugs’ লেখা প্ল্যাকার্ড নিয়ে দাঁড়িয়ে থাকেন। পথচলতি মানুষরা তাঁদের সম্মতি নিয়ে আলিঙ্গন করেন। গবেষণায় দেখা গিয়েছে, এই ধরনের আলিঙ্গন শরীরে Oxytocin হরমোনের নিঃসরণ বাড়ায়, যা উদ্বেগ কমাতে সাহায্য করতে পারে।
জাপান, দক্ষিণ কোরিয়া এবং ইউরোপের কিছু আর্ট ফেস্টিভ্যালে বাবল র‍্যাপ দিয়ে তৈরি ইন্টারঅ্যাকটিভ দেওয়ালে বসানো হয়। এই দেশগুলির অনেক রাস্তায় এই ধরনের ওয়ালও থাকে। পথচলতি মানুষরা বাবল ফাটিয়ে বেশ আনন্দ উপভোগ করেন। বিশেষজ্ঞদের মতে, এটি ‘স্ট্রেস রিলিফ’ হিসেবে কাজ করে।

আরও জীবনযাপনের খবর