বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
অবকাশ

এই বাজারে কত টাকা মাছের কেজি জানতে চাইলে আপনি বোকা বেনে যাবেন

প্রকাশিত: ২০ মে, ২০২৬
এই বাজারে কত টাকা মাছের কেজি জানতে চাইলে আপনি বোকা বেনে যাবেন
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ থালা ভর্তি ইলিশ, চিংড়ি, ভেটকি। একদম তাজা। থালা থেকে লাফ দিয়ে মাটিতে পড়ছে বড় সাইজের চিংড়ি। এই বাজারে ঢুকে মাছ কত টাকা কেজি জানতে চাইলে আপনি বোকা বেনে যাবেন। মুর্শিদাবাদের লালগোলার বাজারে কেজিতে থালা দেখে মাছের দাম ঠিক হয়। সকাল থেকে পদ্মায় মাছ ধরে মৎস্যজীবীরা বাজার বসান  বিকাল হলেই ভিড় জমান বহু সাধারণ মানুষ টাটকা মাছ কিনতে। এমনকি বিলুপ্তপ্রায় বেশ কিছু মাছ মেলে এই বাজারে। আর এখানে এলে মাছ না নিয়ে কেউ নিজের এলাকায় ফিরেছে, এমন নজির প্রায় নেই। স্টিলের থালা ও প্লেটে রাখা রয়েছে রকমারি মাছ। কি নেই এই মাছ বাজারে। মৎস্যজীবীরা নদী থেকে তুলে নিয়ে এসে ইলিশ থেকে রুই, কাতলা, কালবোস, মৃগেল, পার্সে, তোপসে, ভেটকি, মৌরলা, পিউলি, বাচা, ট্যাংরা, কাজলি, বাতাসি, বাটা, চিতল, ফলুই, বোয়াল, আর, রিঠে, কই, মাগুর, কুচো চিংড়ি, গলদা চিংড়ি, পুঁটি, তেলাপিয়া, খয়রা আরও কত নাম না জানা মাছ।

থালায় থালায় বিক্রি করে। মৎস্যজীবীদের কথায়, বেশ কিছু হারিয়ে যাওয়া মাছও পাওয়া যায়। যেমন বাঁশপাতা, পিউলি, বাম, গুচি, ঘেরে, বাঁচা এছাড়াও রয়েছে পাবদা, বাঙালির প্রিয় ইলিশ, রুই, কাতলা, গলদা ও কুচো চিংড়ি সহ আরও অনেক রকম।
স্থানীয় বাসিন্দারা জানিয়েছেন, মাছ বাজারের মাছ অভিনব পদ্ধতিতে বিক্রি করা। থালা বা প্লেটের মাছ মূলত ঠিকায় বিক্রি হয়। ক্রেতারা মাছ পছন্দ করেন। তারপর ক্রেতা ও বিক্রেতার মধ্যে দর কষাকষি চলে। দাম পোষালে ক্রেতা মাছ কিনে বাড়ি ফেরেন, তা না হলে খালি ব্যাগ হাতেই বাড়ি ফিরে যান।

আরও অবকাশ খবর