বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

মার্চেই আধুনিক ক্যানসার চিকিৎসা উত্তরবঙ্গ মেডিক্যালে, আসছে নতুন যন্ত্রপাতি

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬
মার্চেই আধুনিক ক্যানসার চিকিৎসা উত্তরবঙ্গ মেডিক্যালে, আসছে নতুন যন্ত্রপাতি
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব সংবাদদাতা, শিলিগুড়ি: আর মাত্র মাস তিনেকের অপেক্ষা। তারপরেই উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজ হাসপাতালের ক্যানসার বিভাগে শুরু হতে চলেছে অত্যাধুনিক চিকিৎসা পরিষেবা। হাসপাতাল কর্তৃপক্ষ জানিয়েছেন, ক্যানসার চিকিৎসার জন্য লাইনাক (LINAC), ব্র্যাকি থেরাপি এবং সিটি সিমুলেটরের মতো অত্যাধুনিক যন্ত্রাংশ খুব শীঘ্রই উত্তরবঙ্গ মেডিক্যালে এসে পৌঁছবে। আগামী মার্চ মাস থেকেই এই পরিষেবা পুরোদমে চালু হয়ে যাবে বলে আশাবাদী কর্তৃপক্ষ। সরকারি স্তরে উত্তরবঙ্গের প্রথম এই পূর্ণাঙ্গ ক্যানসার হাসপাতাল চালুর খবরে আশায় বুক বাঁধছেন গোটা অঞ্চলের প্রত্যন্ত এলাকার রোগী ও তাঁদের পরিজনেরা।

হাসপাতাল সূত্রে জানা গিয়েছে, এতদিন ক্যানসারের উন্নত রেডিয়েশন বা অন্যান্য জটিল চিকিৎসার জন্য উত্তরবঙ্গের মানুষদের কলকাতা কিংবা ভিনরাজ্যে ছুটতে হত। এতে যেমন বিপুল খরচ হত, তেমনই সাধারণ ও দুঃস্থ পরিবারগুলিকে চরম ভোগান্তির মুখে পড়তে হত। সেই সমস্যা মেটাতেই উত্তরবঙ্গ মেডিক্যালে এই পরিকাঠামো গড়ে তোলা হচ্ছে।
এই প্রসঙ্গে উত্তরবঙ্গ মেডিক্যাল কলেজের অধ্যক্ষ সুজয় মিস্ত্রি জানান, ‘‘অত্যাধুনিক কিছু যন্ত্র খুব শীঘ্রই আসছে। তার মধ্যে লাইনাক, সিটি সিমুলেটর, ব্র্যাকি থেরাপির মতো গুরুত্বপূর্ণ যন্ত্র রয়েছে। মাস তিনেকের মধ্যে সেগুলি এখানে পৌঁছে যাবে এবং নিয়মমাফিক নির্দিষ্ট জায়গায় বসিয়ে পরিষেবা দেওয়ার ব্যবস্থা প্রস্তুত হয়ে যাবে। আমরা আশা করছি আগামী মার্চ থেকেই ক্যানসারের আধুনিক চিকিৎসা পরিষেবা উত্তরবঙ্গ মেডিক্যালে চালু হয়ে যাবে।’’
কর্তৃপক্ষ আরও জানিয়েছেন, ইতিমধ্যেই ওই যন্ত্রাংশগুলি উত্তরবঙ্গ মেডিক্যালে পাঠানোর প্রক্রিয়া শুরু হয়ে গিয়েছে। যন্ত্রগুলি এসে পৌঁছালেই দ্রুত সেগুলি ইনস্টল করার কাজ শেষ করা হবে, যাতে নির্ধারিত সময়ের মধ্যেই উত্তরবঙ্গের মানুষ হাতের নাগালে বিশ্বমানের ক্যানসার চিকিৎসা পেতে পারেন।

আরও খবর