বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
সর্বশেষ খবর

পাঁচ কোটি টাকা উদ্ধার মামলায় সিআইডি তলব টুলুকে

প্রকাশিত: ২০ নভেম্বর, ২০২৬
পাঁচ কোটি টাকা উদ্ধার মামলায় সিআইডি তলব টুলুকে
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি, সিউড়ি: সদ্য বিদেশ থেকে দেশে ফিরেছেন পাথর ব্যবসায়ী টুলু মণ্ডল। এর মধ্যেই পাঁচ কোটি টাকা উদ্ধারের একটি পুরনো মামলায় তাঁকে তলব করল সিআইডি। কলকাতার নিউ টাউনের নারায়ণপুর থানা এলাকা থেকে বিপুল পরিমাণ নগদ টাকা উদ্ধারের ঘটনায় আজ, শুক্রবার দুপুর ২টোয় তাঁকে কলকাতার ভবানী ভবনে সিআইডি-র এসওজি বিভাগে হাজিরা দিতে বলা হয়েছে। বুধবার সিউড়ির সুভাষপল্লিতে টুলুর বাড়ির বাইরের দেওয়ালে এই তলবের নোটিস সাঁটিয়ে দিয়ে যান তদন্তকারীরা।

সুপ্রিম কোর্টের রক্ষাকবচ নিয়ে গত মঙ্গলবারই কলকাতায় ফেরেন টুলু। তাঁর আইনজীবী মেল মারফত আদালত এবং ভুয়ো ডিসিআর মামলার তদন্তকারী অফিসারকে তাঁর দেশে ফেরার বিষয়টি জানান। টুলু ফেরার পর থেকেই ডিসিআর মামলায় পুলিশ কী পদক্ষেপ করে, তা নিয়ে জোর জল্পনা চলছিল। তবে বৃহস্পতিবার দুপুর পর্যন্ত ওই মামলায় তাঁকে ডেকে পাঠানো হয়নি। টুলুর আইনজীবী সোমনাথ মুখোপাধ্যায় জানান, ডিসিআর সংক্রান্ত মামলায় কোনও নোটিস আসেনি, তবে একটি পুরনো মামলায় সিআইডি তাঁকে তলব করেছে।

পুলিশ সূত্রে খবর, গত বছরের ১৬ নভেম্বর সকালে রাজারহাটের নারায়ণপুর থানা এলাকার আকাঙ্ক্ষা মোড়ে একটি গাড়ি আটক করে রাজ্য পুলিশের স্পেশাল টাস্ক ফোর্স (এসটিএফ)। গাড়িতে তল্লাশি চালিয়ে সাতটি ব্যাগ থেকে নগদ পাঁচ কোটি টাকা উদ্ধার হয়। সেই ঘটনায় বীরভূমের বাসিন্দা তথা গাড়ির চালক আক্রম খান এবং ইমরান খানকে গ্রেফতার করা হয়েছিল।

তদন্তকারীদের প্রাথমিক অনুমান ছিল, বীরভূম থেকেই ওই বিপুল পরিমাণ টাকা নিউ টাউনের কোনও জায়গায় পাচার করা হচ্ছিল। সেই মামলার তদন্তেই পরবর্তীকালে পাথর ব্যবসায়ী টুলু মণ্ডলের নাম উঠে আসে। সেই সূত্রেই এ বার তাঁকে মুখোমুখি বসিয়ে জিজ্ঞাসাবাদ করতে চাইছেন সিআইডি আধিকারিকেরা।

আরও খবর