বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার

প্রকাশিত: ১৯ মে, ২০২৬
রেফারির ভুলে মাঠ ছাড়লেন নেইমার
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ বিশ্বকাপের আগে নিজেকে প্রমাণ করার লড়াইয়ে নেমেছিলেন নেইমার। দীর্ঘদিন চোটের কারণে মাঠের বাইরে থাকার পর ব্রাজিলের ঘরোয়া লিগে সান্তোসের জার্সিতে প্রত্যাবর্তন করেছিলেন তিনি। লক্ষ্য ছিল, ব্রাজিল কোচ কার্লো আনচেলোত্তির নজরে পড়া এবং জাতীয় দলে নিজের জায়গা শক্ত করা। কিন্তু ভাগ্য যেন বারবার বাধা হয়ে দাঁড়ায় নেইমারের সামনে। রেফারির অবিশ্বাস্য ভুলের কারণেই ম্যাচের মাঝপথে থেমে গেল তাঁর লড়াই।

কী হয়েছিল? সান্তোস বনাম কোরিতিবা ম্যাচে চতুর্থ রেফারির বিভ্রান্তিকর সিদ্ধান্তে ভুল করে বদলি করে দেওয়া হয় নেইমারকেই। আর সেই ঘটনাকে ঘিরেই তৈরি হল তীব্র বিতর্ক। মাঠের মধ্যেই রেফারিদের ঘিরে বিক্ষোভ দেখান নেইমার ও তাঁর সতীর্থরা।

ঘটনাটি ঘটে ম্যাচের ৬৫ মিনিটে। তখন সন্তোস ০-৩ গোলে পিছিয়ে। চোটের কারণে সাময়িক ভাবে মাঠের বাইরে গিয়েছিলেন নেইমার। সেই সময় সান্তোস কোচ কুকা গঞ্জালো এস্কোবারের পরিবর্তে রোবিনহোকে নামানোর নির্দেশ দেন। কিন্তু চতুর্থ রেফারি ভুলবশত নেইমারের নাম বদলি বোর্ডে দেখান। ফলে নিয়ম অনুযায়ী নেইমারকে মাঠের বাইরে চলে যেতে হয়।

বিষয়টি বুঝতে পেরে নেইমার তীব্র প্রতিবাদ জানান। তিনি রেফারিদের সঙ্গে উত্তপ্ত বাক্যবিনিময়ে জড়িয়ে পড়েন। এমনকি একটি কাগজ তুলে ধরেন, যেখানে দেখা যা এস্কোবারের নাম লেখা ছিল বদলি খেলোয়াড় হিসাবে যদিও তাঁকে আর মাঠে নামতে দেওয়া হয়নি।

ম্যাচ শেষে নেইমার বলেন আমি জানতাম রোবিনতে নামবে। কিন্তু বোর্ডে কার নাম উঠেছে, সেটা খেয়াল করিনি। ম্যাচ পরিচালকেরা গুরুতর ভুল করেছেন। সান্তোসের কোচও এই ঘটনার সমালোচনা করেন। তবে তিনি স্বীকার করেন, এই ভুলই দলের হারের একমাত্র কারণ নয়।