প্রধানমন্ত্রীর জন্মদিনে মা তারার মন্দিরে জ্বলে উঠল প্রদীপ
নিজস্ব প্রতিনিধি: দেশজুড়ে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিন উপলক্ষে নানা কর্মসূচি পালিত হচ্ছে। সেই আবহেই বৃহস্পতিবার বীরভূমের তারাপীঠে মা তারার মন্দির প্রাঙ্গণে পালিত হল বিশেষ কর্মসূচি। প্রধানমন্ত্রীর জন্মদিন উপলক্ষে তারাপীঠ মন্দির এলাকায় প্রদীপ প্রজ্জ্বলন করা হয়।
এদিন মা তারার মন্দির প্রাঙ্গণে উপস্থিত ছিলেন রামপুরহাট বিধানসভার বিধায়ক ধ্রুব সাহা, এসডিও, মন্দির কমিটির সভাপতি-সহ অন্যান্য আধিকারিক ও বিশিষ্ট ব্যক্তিরা। তাঁদের উপস্থিতিতেই মন্দির চত্বরে প্রদীপ জ্বালানো হয়।
প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির জন্মদিনকে ঘিরে দেশজুড়ে বিভিন্ন কর্মসূচির আয়োজন করা হয়েছে। তারই অংশ হিসেবে পুণ্যভূমি তারাপীঠেও এই প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি অনুষ্ঠিত হয়। মা তারার প্রাঙ্গণে একের পর এক প্রদীপ জ্বলে উঠতেই তৈরি হয় ভক্তিময় পরিবেশ।
মা তারার আশীর্বাদে দেশের মঙ্গল ও প্রধানমন্ত্রীর সুস্বাস্থ্য কামনায় এই কর্মসূচি পালিত হয়েছে বলে উদ্যোক্তাদের পক্ষ থেকে জানানো হয়েছে।

