বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গর্ভপাত ও ৩৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ 

প্রকাশিত: ২৩ নভেম্বর, ২০২৬
বিয়ের প্রতিশ্রুতি দিয়ে সহবাস, গর্ভপাত ও ৩৫ লক্ষ টাকা হাতানোর অভিযোগ 
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধি: বিয়ের প্রতিশ্রুতি দিয়ে দিনের পর দিন সহবাস, তিনবার জোর করে গর্ভপাত করানো এবং প্রায় ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নেওয়ার অভিযোগ উঠল এক যুবকের বিরুদ্ধে। সম্প্রতি গুরুগ্রামে নিজের লিভ-ইন সঙ্গী তথা ব্যাঙ্কের সহকর্মীর বিরুদ্ধে এমনই চাঞ্চল্যকর অভিযোগ দায়ের করেছেন এক তরুণী। নির্যাতিতার অভিযোগের ভিত্তিতে ইতিমধ্যেই ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

পুলিশ সূত্রে জানা গিয়েছে, অভিযোগকারিণী হরিয়ানার ভিওয়ানির বাসিন্দা এবং গুরুগ্রামের সেক্টর ১৫ এলাকার একটি বেসরকারি ব্যাঙ্কে কর্মরত। ২০২৫ সালে ওই ব্যাঙ্কেই কর্মরত এক সহকর্মীর সঙ্গে তাঁর ঘনিষ্ঠতা তৈরি হয়। পরবর্তীকালে সেক্টর ৯ এলাকায় একটি ভাড়াবাড়িতে একসঙ্গে থাকতে (লিভ-ইন) শুরু করেন তাঁরা।
তরুণীর দাবি, অভিযুক্ত যুবক আগে থেকেই বিবাহিত ছিলেন। তবে ২০১৮ সাল থেকে স্ত্রীর সঙ্গে তাঁর বিবাহবিচ্ছেদের মামলা চলছিল। যুবক প্রতিশ্রুতি দিয়েছিলেন, আইনি বিচ্ছেদ সম্পন্ন হলেই তিনি তরুণীকে বিয়ে করবেন। সেই আশ্বাসে ভরসা করেই একসঙ্গে থাকতে শুরু করেছিলেন নির্যাতিতা।
অভিযোগ, সম্পর্কের জেরে ২০২৫ সালের ১৪ জুলাই প্রথমবার অন্তঃসত্ত্বা হয়ে পড়েন ওই তরুণী। সে সময় অভিযুক্ত যুবক জোর করে ওষুধ খাইয়ে তাঁর গর্ভপাত করান বলে দাবি। এরপর ওই বছরেরই অগস্ট এবং ডিসেম্বর মাসে আরও দু’বার অন্তঃসত্ত্বা হন তিনি। অভিযোগ, প্রতিবারই বিয়ের কথা এড়িয়ে গিয়ে জোর করে তাঁর গর্ভপাত করানো হয়। এখানেই শেষ নয়, বিয়ের প্রতিশ্রুতি দিয়ে বিভিন্ন অজুহাতে অভিযুক্ত তাঁর কাছ থেকে ধাপে ধাপে মোট ৩৫ লক্ষ টাকা হাতিয়ে নিয়েছেন বলেও পুলিশকে জানিয়েছেন ওই ব্যাঙ্ককর্মী।
সম্প্রতি প্রতারিত হয়েছেন বুঝতে পেরে গুরুগ্রাম পুলিশের দ্বারস্থ হন নির্যাতিতা। ভারতীয় ন্যায় সংহিতার (বিএনএস) সংশ্লিষ্ট ধারায় মামলা রুজু করে অভিযুক্তের খোঁজে তল্লাশি ও ঘটনার তদন্ত শুরু করেছে পুলিশ।

আরও হট টপিক