বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

যুদ্ধ যখন কর্তব্য হয়!

প্রকাশিত: ২৪ নভেম্বর, ২০২৬
যুদ্ধ যখন কর্তব্য হয়!
সন্দীপ সিনহাসন্দীপ সিনহা
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

অনেকেই সহজ সরল ভাবে মনে করেন ভগবান শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের প্রেরণা দিয়েছেন। এ কথা যথার্থ নয়। গীতার উপদেশ যদি যুদ্ধের প্রেরণাই হতো তাহলে কেবল সৈন্যদের ব্যারাকেই তা পাঠ্য হতো। যুগ যুগ ধরে শত সহস্র সাধু সন্ন্যাসী ও সাধারণ নরনারী গীতা পাঠে ভুলে থাকত না। ওঠো যুদ্ধ কর—এই কথা একাধিকবার গীতায় থাকলেও বস্তুত গীতা যুদ্ধের প্রেরণামূলক গ্রন্থ নয়। আসলে অর্জুন এক বিরাট কর্তব্যের সম্মুখীন। তাঁর রাষ্ট্র ও তাঁর সমাজের দাবি এই কর্তব্য করা। কর্তব্যের দায়িত্ব মাথায় নিয়ে অর্জুন অগ্রসর হয়েছেন ; এমন সময় এক ভ্রান্তবুদ্ধি তাঁকে কর্তব্যবিমূঢ় করে দিয়েছে। ভগবান শ্রীকৃষ্ণ ওই ভ্রান্ত বুদ্ধিকে বলেছেন ক্লীবতা, কল্মষ, হৃদয়দৌর্বল্য ,অজ্ঞানসম্মোহ। এগুলি দূর করাই জগৎ গুরুর কাজ। সেই কাজই করেছেন শ্রীকৃষ্ণ। শ্রীকৃষ্ণ অর্জুনকে যুদ্ধের উপদেশ দেননি, কর্তব্য পালনের পথে যে মানসিক বাধা তাকে অপনোদন করে কর্তব্যে নিযুক্ত করে দিয়েছেন মাত্র। এখানে প্রশ্ন করা যায় —যুদ্ধ কখনোও কর্তব্য হয়? হ্যাঁ হয়। আর্য ঋষিদের সুচিন্তিত অভিমত, এই সমাজ-রাষ্ট্র পরিচালনে যুদ্ধও অপরিহার্য হয়। যুদ্ধ করতে হবে শুধু কর্তব্যের জন্য। হিংসা-বিদ্বেষ ও বৈরভাব বিন্দুমাত্রও থাকবে না। কারো মনে হতে পারে, এটা সম্ভব নয়। বৈরভাবহীন যুদ্ধ সোনার পাথরবাটির মতো। এ কথা ঠিক এখনকার দিনে ওইরূপ যুদ্ধ সম্ভব নয়। এখনকার দিনের যুদ্ধ যুদ্ধই নয় তা বিরাট দস্যুতা, যার উদ্দেশ্য ধনলাভ ও রাজ্য বিস্তার। দস্যুতা চিরকালই পাপ। কিন্তু গীতা বৈরভাবহীন যুদ্ধ সম্ভব বলে মনে করেন। একাদশ অধ্যায়ে অর্জুনকে শ্রীকৃষ্ণ যুদ্ধ করতেও বলেছেন (১১/১৩), আবার "নির্বৈরঃ" হতেও বলেছেন, (১১/৫৫)। আহার করা দেহের ধর্ম, লোভ মনের ধর্ম। নির্লোভ হয়েও আহার করা চলে। বিশ্রাম করা দেহের ধর্ম, অলসতা মনের ধর্ম। তাই অলস না হয়েও বিশ্রাম করা চলে। তেমনি যুদ্ধ রাষ্ট্রধর্ম, হিংসা ও বৈরভাব মনের ধর্ম। অহিংস নির্বৈর হয়ে যুদ্ধ করা চলবে না কেন? স্নেহময় হয়েও কি দণ্ড্যজনকে দণ্ড দেওয়া চলে না? বিশ্বকবি রবীন্দ্রনাথ লিখেছেন—"দণ্ডিতের সাথে দণ্ডদাতা কাঁদে যবে সমান আঘাতে সর্বশ্রেষ্ঠ সে বিচার।" অর্থাৎ দণ্ডনীয় জনকে দণ্ড দিয়ে যদি দণ্ডদাতা সুখী হয় তবে বুঝতে হবে কোথাও তার স্বার্থ লুকিয়ে আছে।। যদি সে ব্যথিত হয়, দণ্ডিত ব্যক্তির সঙ্গে বেদনায় সে আহত হয়, তবে বুঝতে হবে তার দণ্ডদান স্বার্থগন্ধহীন, শুধুই কর্তব্যের প্রেরণা।

আরও হট টপিক