বাজার ও আবহাওয়া

সেনসেক্স
অপেক্ষা করুন...
আবহাওয়া (কলকাতা)
খোঁজা হচ্ছে...
সোনার দাম (১০ গ্রাম)
অপেক্ষা করুন...
১ মার্কিন ডলার (USD)
অপেক্ষা করুন...
লোড হচ্ছে...
logo
হট টপিক

আয় গোপন করে খোরপোশ দাবি, জরিমানা করল হাইকোর্ট

প্রকাশিত: ২৬ নভেম্বর, ২০২৬
আয় গোপন করে খোরপোশ দাবি, জরিমানা করল হাইকোর্ট
শেয়ার করুন :
facebook iconx iconlinkedin iconwhatsapp icon

নিজস্ব প্রতিনিধিঃ নিজের মোটা অঙ্কের বেতনের তথ্য গোপন করে স্বামীর কাছে খোরপোশ দাবি করেছিলেন স্ত্রী। বিষয়টি সামনে আসতেই কড়া পদক্ষেপ করল কলকাতা হাই কোর্ট। উচ্চ আদালত স্পষ্ট জানিয়ে দিয়েছে, ওই তরুণীকে আর এক টাকাও খোরপোশ দিতে হবে না স্বামীকে। উল্টে স্বামীর চেয়ে বেশি উপার্জন করার পরেও সেই তথ্য লুকিয়ে আদালতকে বিভ্রান্ত করার অপরাধে স্ত্রীকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

বুধবার এই গুরুত্বপূর্ণ রায় দেন কলকাতা হাই কোর্টের বিচারপতি চৈতালি চট্টোপাধ্যায় দাস। মামলার নথিপত্র খতিয়ে দেখে বিচারপতি পর্যবেক্ষণে জানান, আবেদনকারী স্ত্রীর শিক্ষাগত যোগ্যতা বি-টেক এবং এমসিএ। তিনি বেঙ্গালুরুর একটি নামী বহুজাতিক সংস্থায় কর্মরত এবং স্বামীর চেয়েও বেশি বেতন পান। তা সত্ত্বেও আদালতে জমা দেওয়া হলফনামায় তিনি ইচ্ছাকৃতভাবে নিজের প্রকৃত আয়ের তথ্য গোপন করেছেন। আদালতের চোখে ধুলো দেওয়ার চেষ্টার কারণেই তাঁর খোরপোশের আবেদন খারিজ করে জরিমানার নির্দেশ দেওয়া হয়।

আদালত সূত্রে খবর, গত কয়েক বছর ধরেই ওই দম্পতির মধ্যে বিবাদ চলছিল। ২০২২ সালের ৫ এপ্রিল আলিপুর আদালতে স্বামীর বিরুদ্ধে খোরপোশের মামলা দায়ের করেন স্ত্রী। সেখানে তিনি দাবি করেছিলেন, তাঁর নিজস্ব কোনও উপার্জন নেই এবং তিনি আর্থিকভাবে সম্পূর্ণ স্বামীর উপরেই নির্ভরশীল। জীবনযাত্রার মান বজায় রাখার যুক্তিতে স্বামীর কাছ থেকে প্রতি মাসে ১ লক্ষ ৮০ হাজার টাকা খোরপোশ দাবি করেছিলেন তিনি।

সেই মামলার শুনানিতে ২০২৪ সালে আলিপুর নিম্ন আদালত স্বামীকে নির্দেশ দিয়েছিল, অন্তর্বর্তীকালীন খোরপোশ হিসেবে স্ত্রীকে প্রতি মাসে ৪৫ হাজার টাকা করে দিতে হবে। নিম্ন আদালতের সেই নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে কলকাতা হাই কোর্টের দ্বারস্থ হন স্বামী। শেষ পর্যন্ত স্ত্রীর চাকরির প্রমাণ ও আয়ের তথ্য সামনে আসায় নিম্ন আদালতের নির্দেশ খারিজ করে দিল উচ্চ আদালত।

আরও হট টপিক